Home আঞ্চলিক জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভবন নির্মাণ ও আইসিইউ চালুর দাবিতে মানববন্ধন
আঞ্চলিক

জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভবন নির্মাণ ও আইসিইউ চালুর দাবিতে মানববন্ধন

Share
Share

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি | জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিজস্ব ভবন নির্মাণ এবং ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে স্থাপিত আইসিইউ চালুর দাবিতে রোগীর স্বজন ও সচেতন নাগরিকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসব দাবি পূরণে বিলম্ব হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন বক্তারা।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে জেলা স্বাস্থ্যসেবা ও রোগীকল্যাণ কমিটির উদ্যোগে ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতাল চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল মিয়া, জামালপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আরাফাত হোসেন এবং এনজিও প্রতিনিধি লিটন সরকারসহ আরও অনেকে।

এ সময় বক্তারা বলেন, আমলাতান্ত্রিক জটিলতা, সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের অভাব এবং সিদ্ধান্তহীনতার কারণে ৫০০ শয্যার জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিজস্ব ভবনের নির্মাণকাজে কোনো অগ্রগতি হচ্ছে না। ফলে পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা কার্যক্রম চালু করা সম্ভব হচ্ছে না। এতে জেলার লাখো মানুষ আধুনিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। জটিল রোগে আক্রান্ত রোগীদের বাধ্য হয়ে ময়মনসিংহ বা ঢাকায় যেতে হচ্ছে।

বক্তারা আরও বলেন, অতি দ্রুত মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজ শুরু করে চিকিৎসাসেবা চালু করতে হবে। পাশাপাশি ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে স্থাপিত আইসিইউ ইউনিট দ্রুত চালু করতে হবে। সেই সঙ্গে হাসপাতালকে অনিয়ম-দুর্নীতি ও দালালমুক্ত রেখে সেবাবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা। অন্যথায় দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধারাবাহিক ও কঠোর আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

উল্লেখ্য, ২০১৬ সালে জামালপুর পৌর শহরের মনিরাজপুর এলাকায় ৩৫ একর জমির ওপর জামালপুর মেডিকেল কলেজ ও ৫০০ শয্যার হাসপাতালের নির্মাণকাজ শুরু হয়। দীর্ঘ প্রায় এক দশক পেরিয়ে গেলেও এখন পর্যন্ত হাসপাতালের ভবন নির্মাণকাজ শেষ হয়নি। অপরদিকে, ২০১৫ সালের ৩১ জানুয়ারি ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালের একটি কক্ষে আইসিইউ কার্যক্রমের উদ্বোধন করা হলেও জনবলের অভাবে ইউনিটটি এখনো চালু হয়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মৃত্যুর কারণ থেকে যৌন নির্যাতন, ফরেনসিক প্রতিবেদনে মিলল যেসব তথ্য

রংপুর নগরীতে নিজ বাড়িতে নিহত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও তাঁদের দুই সন্তানের মরদেহের ফরেনসিক প্রতিবেদন প্রস্তুত হয়েছে। চারজনেরই মৃত্যু...

চুম্বনে এইচআইভি ছড়ায় না, প্রমাণ করতে সংবাদমাধ্যমের সামনে আক্রান্ত নারীকে চুমু দেন চিকিৎসক

১৯৯১ সালের ২ ডিসেম্বর। ইতালির কাগলিয়ারিতে এইডস বিষয়ক এক সম্মেলনে ঘটে যায় এমন একটি ঘটনা, যা পরে এইচআইভি আক্রান্ত মানুষের প্রতি সামাজিক ভয়...

Related Articles

খোঁজ নেই পিন্টু দাসসহ পরিবারের ৪ সদস্যের, কেউ বলছে ‘দেনার দায়ে’

চাঁদপুর শহরের স্বনামধন্য ব্যবসাপ্রতিষ্ঠান ‘এসকে শিল্পালয়’-এর স্বত্বাধিকারী পিন্টু দাসসহ তাঁর পরিবারের চার...

মুন্সীগঞ্জে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

মো. শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জের সিরাজদিখানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা...

রংপুরে চার খুন: মা-মেয়ের ফরেনসিক রিপোর্টে কি ধর্ষণের আলামত মিলেছে?

রংপুরে একই পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় নিহত মা ও মেয়ের...