Home আঞ্চলিক মোংলায় ফসলি জমিতে বালু ভরাট: ক্ষতিপূরণের দাবিতে সাত দিনের আল্টিমেটাম
আঞ্চলিক

মোংলায় ফসলি জমিতে বালু ভরাট: ক্ষতিপূরণের দাবিতে সাত দিনের আল্টিমেটাম

Share
Share

রবি ডাকুয়া, বাগেরহাট প্রতিনিধি | বাগেরহাটের মোংলায় হুকুমদখল করা কৃষিজমিতে বালু ভরাটের প্রতিবাদে এবং বকেয়া ক্ষতিপূরণের দাবিতে স্থানীয় জমির মালিক কৃষকেরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।

শনিবার সংশ্লিষ্ট এলাকায় ‘চিলা ইউনিয়ন কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটি’র আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে কয়েকশ কৃষক অংশ নিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন।

কৃষকদের অভিযোগ, মোংলা বন্দর কর্তৃপক্ষের পশুর নদী খনন প্রকল্পের বালু ফেলায় প্রায় ৩২৩ একর ফসলি জমি, চিংড়িঘের ও বসতভিটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত চাষি হুমায়ুন কবির ও আলম গাজী জানান, গত তিন বছর ধরে জেলা প্রশাসন তাদের জমি হুকুমদখল করলেও এখনো কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি।

সমাবেশে কৃষকেরা সাত কার্যদিবসের মধ্যে পাওনা পরিশোধ না হলে আমরণ অনশন, ভূমি অফিস ঘেরাওসহ কঠোর কর্মসূচির ঘোষণা দেন। তারা বলেন, ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত জমিতে বালু ফেলতে দেওয়া হবে না।

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন জানিয়েছেন, বন্দর কর্তৃপক্ষ ও ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত একটি সন্তোষজনক সমাধান করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরান ইস্যুতে নিষেধাজ্ঞা বাড়ালে যুক্তরাষ্ট্রকে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার আওতা বাড়িয়ে চীনা কোম্পানিগুলোকে অন্তর্ভুক্ত করা হলে ওয়াশিংটনের বিরুদ্ধে প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে বেইজিং।...

কবে হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন? ইসির পরিকল্পনায় বড় পরিবর্তন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। অক্টোবর থেকে পিছিয়ে এখন নভেম্বরে এ নির্বাচন...

Related Articles

মান্দায় মাদক প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতায় ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা

মহাদেব পুর (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর মান্দা উপজেলার তেতুলিয়া ডিবি উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী...

সতীহাটে মাদক ও অপরাধ প্রতিরোধে পুলিশ সুপারের পথসভা

নওগাঁ প্রতিনিধি নওগাঁর মান্দা উপজেলার সতীহাটে মাদক ও অপরাধ প্রতিরোধে পথসভা অনুষ্ঠিত...

রাজশাহীতে কোন সার সংকট নাই : ডিসি

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহীতে চলতি মৌসুমে আমণ ধান রোপণের প্রায় ৯০...

মাদারীপুরে প্রেম আলাপে বাঁধা দেওয়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ

​নাজমুল হাসান, মাদারীপুর ​মাদারীপুরের রাজৈরে এক জোড়া প্রেমিক-প্রেমিকার কথোপকথনে বাধা দেওয়াকে কেন্দ্র...