Home আঞ্চলিক গোয়াইনঘাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু
আঞ্চলিকজাতীয়

গোয়াইনঘাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু

Share
Share

সিলেটের গোয়াইনঘাটের নন্দীরগাঁও ইউনিয়নে মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে উপেন্দ্র নম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

উপেন্দ্র নম উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের চৌধুরী কান্দি গ্রামের রজনী নম এর ছেলে।বুধবার (১ এপ্রিল) সকাল ৯ টার দিকে উপজেলার চৌধুরী খাল নয়া খাড়ার পাড়ের মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত উপেন্দ্র নম’র বাড়ির পাশে সকাল সাড়ে ৮ টার টার দিকে চৌধুরী খাল নয়া পাড়া মাঠে গরু চরাতে যান। মাঠেই গরু চরানোর সময় ৯ টার দিকে হঠাৎ বজ্রপাতে আক্রান্ত হয়ে মাঠেই মৃত্যু হয় কৃষক উপেন্দ্র নমের ।খবর পেয়ে স্থানীয় ও আত্মীয় স্বজনরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। স্থানীয় ইউপি সদস্য মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে উপেন্দ্র নম নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।বিষয়টি ইউপি চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেবে ব্রাজিল’

রোববার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের চেয়ে বেশি চাপে থাকবে ব্রাজিল—এমনটাই মনে করেন নরওয়ের সাবেক মিডফিল্ডার ক্যেতিল রেকডাল। ১৯৯৮ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে নরওয়ের...

ভূমিকম্পে পা হারানো শিশুর স্বপ্ন পূরণ করলেন রোনালদো

বিশ্বকাপে মাঠের পারফরম্যান্সে আলো ছড়ানোর পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও প্রশংসা কুড়াচ্ছেন পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। ভেনিজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে একটি পা হারানো এক শিশুভক্তের দীর্ঘদিনের...

Related Articles

রাঙ্গামাটিতে দীপেন দেওয়ানকে পূর্ণ মন্ত্রী হিসেবে পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক পূর্ণমন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে...

গোমস্তাপুরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য আটক

গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও...

রিকশা চালিয়েই ছেলের পড়াশোনার খরচ জোগান মজিদ

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী  রাজশাহী নগরীর উপকণ্ঠে বিনোদপুর এলাকায় বসবাস করেন মো....

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদ্‌যাপিত: শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মোঃ মাকসুদুর রহমান , শেরপুর “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ”...