Home জাতীয় অপরাধ সাভারে যুবককে জবাই করে হত্যা
অপরাধজাতীয়

সাভারে যুবককে জবাই করে হত্যা

Share
Share

ঢাকার সাভারে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ মার্চ) দুপুরে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের যাদুরচর এলাকার আনন্দনগর হাউজিংয়ের একটি প্লট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের নাম মহিদুল ইসলাম। তিনি ঝিনাইদহ সদরের চরমোড়ারিদ গ্রামের আব্দুর সাত্তার মণ্ডলের ছেলে। প্লটটি স্থানীয়ভাবে ‘স্বপনের প্লট’ নামে পরিচিত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে আনন্দনগর হাউজিংয়ের ভেতরে একটি ফ্ল্যাটে অজ্ঞাত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে জানা গেছে, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাত এবং মাথায় জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে ওই ফ্ল্যাটে ফেলে রেখে যায়।

সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জানান, নিহতকে জবাই করে হত্যা করা হয়েছে। হাতের আঙুলের ছাপের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মার্শাল আর্ট শারীরিক সক্ষমতা ও আত্মবিশ্বাস বাড়ায়: সেতুমন্ত্রী

মার্শাল আর্ট কেবল একটি খেলা নয়, এটি শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও আত্মবিশ্বাস গড়ে তোলারও গুরুত্বপূর্ণ মাধ্যম বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী...

টানা দরপতনের পর বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে ৩ শতাংশের বেশি

বিশ্ববাজারে টানা দরপতনের পর আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সোনার দাম। শুক্রবার (২৭ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর দাম একপর্যায়ে ৩ শতাংশের বেশি বেড়েছে।...

Related Articles

হাফ ভাড়া নিয়ে ঢাবি ছাত্রীকে হেনস্তার অভিযোগ, ২০টির বেশি বাস আটকালেন শিক্ষার্থীরা

বাসে হাফ ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ও তাঁর...

এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালুর ঘোষণা

আগামী এক বছরের মধ্যে দেশের ৬৪ জেলায় কিডনি ডায়ালাইসিস সেবা চালু করার...

গোপালগঞ্জে উত্তেজনা, পদ্মা সেতু হয়ে খুলনা–ঢাকা বাস চলাচল বন্ধ

গোপালগঞ্জ ও বাগেরহাটের মোল্লাহাটে রাজনৈতিক উত্তেজনার কারণে পদ্মা সেতু হয়ে খুলনা–ঢাকা রুটে...

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পূর্বনির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। দেশটির অভ্যন্তরীণ...

;