Home আঞ্চলিক জামালপুরে ২ হাজার ৫০০ লিটার তেল মজুদের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা
আঞ্চলিক

জামালপুরে ২ হাজার ৫০০ লিটার তেল মজুদের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

Share
Share

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি | জামালপুর পৌর শহরের মেসার্স জুঁই এন্টারপ্রাইজকে পেট্রোল মজুদ রাখার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) পৌর শহরের পিটিআই মোড়ে অবস্থিত মেসার্স জুঁই এন্টারপ্রাইজকে এ অর্থদণ্ড প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ।

জানা যায়, শনিবার সকাল থেকেই তেলের জন্য জুঁই এন্টারপ্রাইজের সামনে মোটরসাইকেল চালকেরা ভিড় জমান। এ সময় পেট্রোল নেই বলে জুঁই এন্টারপ্রাইজ থেকে চালকদের জানানো হয়।

তাদের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় চালকেরা শহরের প্রধান সড়ক অবরোধ করেন।

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ বলেন, খবর পেয়ে তেল না থাকার দাবির সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে জুঁই এন্টারপ্রাইজে যাই। এ সময় তেল না থাকার তথ্য স্টক রেজিস্টার অনুযায়ী সঠিক পাওয়া গেলেও ড্রাম পরীক্ষা করতে গিয়ে ১২টি ড্রামে প্রায় ২ হাজার ৫০০ লিটার পেট্রোলের মজুদ পাওয়া যায়।

মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকের নিকট তেল বিক্রয় না করার অপরাধে মেসার্স জুঁই এন্টারপ্রাইজের ম্যানেজারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর অধীনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় মজুদকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে গ্রাহকদের মাঝে বিতরণ শুরু হয়।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘পার্টনার’ প্রকল্পের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার...

জামালপুরে বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম: বাস চলাচল বন্ধ

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় রাজিব পরিবহনের এক বাসচালককে মারধর এবং এর জের ধরে এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করার...

Related Articles

পাবনায় কিশোরী ধর্ষণ-হত্যার জেরে অগ্নিসংযোগ ৩ জনের মৃত্যু

পাবনা সদর উপজেলায় এক কিশোরীকে গণধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের জেরে আসামিদের ঘরবাড়িতে...

গফরগাঁওয়ে জন্মদিন পালনের পর কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের গফরগাঁও পৌরশহরে এক নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বন্ধুদের সাথে...

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি, আগাম প্রস্তুতির কথা জানাল সিসিক

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে মঙ্গলবার সকালে...

কক্সবাজারে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিককে হেনস্তা: বন কর্মকর্তার উপস্থিতিতে হামলার অভিযোগ

ওমর ফারুক কক্সবাজার কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ফাঁসিয়াখালী রেঞ্জের ডুলাহাজারা বন...