Home আন্তর্জাতিক ইরান যুদ্ধকে ইচ্ছাকৃত বলছেন দুই-তৃতীয়াংশ মার্কিন নাগরিক
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধকে ইচ্ছাকৃত বলছেন দুই-তৃতীয়াংশ মার্কিন নাগরিক

Share
Share

যুক্তরাষ্ট্রে পরিচালিত এক জরিপে দেখা গেছে, অধিকাংশ মার্কিন নাগরিক মনে করছেন ইরান–এর বিরুদ্ধে চলমান যুদ্ধ প্রয়োজনের তুলনায় বেশি ইচ্ছাকৃত। সিবিএস নিউজ ও ইউগভ–এর যৌথ জরিপে এই তথ্য উঠে এসেছে।

গত ১৭ থেকে ২০ মার্চ পর্যন্ত অনলাইনে পরিচালিত এ জরিপে ৩ হাজার ৩৩৫ জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক অংশ নেন। এতে দেখা যায়, ৬০ শতাংশ উত্তরদাতা ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিরোধিতা করেছেন, যা চলতি মাসের শুরুতে ছিল ৫৬ শতাংশ।

জরিপ অনুযায়ী, প্রায় ৬৮ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, ট্রাম্প প্রশাসন এই যুদ্ধের লক্ষ্য স্পষ্টভাবে ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছে। একই সঙ্গে ৫৭ শতাংশ উত্তরদাতা মনে করছেন, যুদ্ধ পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য নেতিবাচক দিকে যাচ্ছে।

সব মিলিয়ে ৬৬ শতাংশ অংশগ্রহণকারী এই সংঘাতকে ‘ইচ্ছাকৃত যুদ্ধ’ হিসেবে দেখছেন, যেখানে ৩৪ শতাংশ এটিকে ‘প্রয়োজনীয় যুদ্ধ’ বলে মনে করেন। রাজনৈতিক বিভাজনও এতে স্পষ্ট—৯২ শতাংশ ডেমোক্র্যাট ও ৭৩ শতাংশ স্বতন্ত্র ভোটার যুদ্ধটিকে ইচ্ছাকৃত বললেও ৬৭ শতাংশ রিপাবলিকান এটিকে প্রয়োজনীয় হিসেবে দেখছেন।

তবে একটি বিষয়ে প্রায় সর্বসম্মত মত পাওয়া গেছে। জরিপে অংশ নেওয়া ৯২ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, এই সংঘাত যত দ্রুত সম্ভব শেষ করা জরুরি। এছাড়া ৮০ শতাংশ ইরানের জনগণের নিরাপত্তা, ৭৩ শতাংশ দেশটির পারমাণবিক কর্মসূচি বন্ধ এবং ৬৮ শতাংশ অন্য দেশের বিরুদ্ধে ইরানের হুমকি বন্ধ করার ওপর গুরুত্ব দিয়েছেন।

ইরানের শাসনব্যবস্থা পরিবর্তন নিয়ে জনমত বিভক্ত। ৪৯ শতাংশ মানুষ সেখানে নেতৃত্ব পরিবর্তনের পক্ষে মত দিলেও ৫১ শতাংশ এর প্রয়োজনীয়তা দেখছেন না। অন্যদিকে বর্তমান শাসনব্যবস্থা বহাল রেখেই যুদ্ধ শেষ করা গ্রহণযোগ্য কি না—এ প্রশ্নে ৪৭ শতাংশ ইতিবাচক এবং ৫৩ শতাংশ নেতিবাচক মতামত দিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইয়েমেনে সৌদি জোটের তীব্র বিমান হামলা : শিশুসহ অন্তত ১২ জন নিহত

ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের টানা ও বিধ্বংসী বিমান হামলায় শিশুসহ অন্তত ১২ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় নারী...

সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান সীমান্তে সামরিক নজরদারিতে নিয়োজিত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ক্রু নিহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) সকালে সৌদি নেতৃত্বাধীন সামরিক...

Related Articles

সৌদিতে নজরুল-সিঁথির মৃত্যুদণ্ড: ব্যভিচার ও তথ্যপ্রযুক্তি অপরাধের ভিন্ন অভিযোগ প্রকাশ

সৌদি আরবে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিক—নজরুল ইসলাম...

পর্যটকবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: নিহত ১৩, আহত অন্তত ৩৪

মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে কায়রো-আসিউত পশ্চিম মরুভূমি সড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি...

দিল্লিতে নরেন্দ্র মোদির বাসভবনের সংলগ্ন ঐতিহাসিক রেসকোর্স মসজিদ খালি করার নির্দেশ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিল্লির সরকারি বাসভবন সংলগ্ন ঐতিহাসিক রেসকোর্স মসজিদটি খালি...

ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: ৫৬ বছর ধরে একই আঙিনায় নাগরপুরের মসজিদ ও মন্দির

একপাশে মসজিদে আজান ও পাঁচ ওয়াক্তের নামাজ, অন্যদিকে মন্দিরে দুর্গাপূজার আলোকসজ্জা ও...

;