Home আন্তর্জাতিক ইরান যুদ্ধকে ইচ্ছাকৃত বলছেন দুই-তৃতীয়াংশ মার্কিন নাগরিক
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধকে ইচ্ছাকৃত বলছেন দুই-তৃতীয়াংশ মার্কিন নাগরিক

Share
Share

যুক্তরাষ্ট্রে পরিচালিত এক জরিপে দেখা গেছে, অধিকাংশ মার্কিন নাগরিক মনে করছেন ইরান–এর বিরুদ্ধে চলমান যুদ্ধ প্রয়োজনের তুলনায় বেশি ইচ্ছাকৃত। সিবিএস নিউজইউগভ–এর যৌথ জরিপে এই তথ্য উঠে এসেছে।

গত ১৭ থেকে ২০ মার্চ পর্যন্ত অনলাইনে পরিচালিত এ জরিপে ৩ হাজার ৩৩৫ জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক অংশ নেন। এতে দেখা যায়, ৬০ শতাংশ উত্তরদাতা ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিরোধিতা করেছেন, যা চলতি মাসের শুরুতে ছিল ৫৬ শতাংশ।

জরিপ অনুযায়ী, প্রায় ৬৮ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, ট্রাম্প প্রশাসন এই যুদ্ধের লক্ষ্য স্পষ্টভাবে ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছে। একই সঙ্গে ৫৭ শতাংশ উত্তরদাতা মনে করছেন, যুদ্ধ পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য নেতিবাচক দিকে যাচ্ছে।

সব মিলিয়ে ৬৬ শতাংশ অংশগ্রহণকারী এই সংঘাতকে ‘ইচ্ছাকৃত যুদ্ধ’ হিসেবে দেখছেন, যেখানে ৩৪ শতাংশ এটিকে ‘প্রয়োজনীয় যুদ্ধ’ বলে মনে করেন। রাজনৈতিক বিভাজনও এতে স্পষ্ট—৯২ শতাংশ ডেমোক্র্যাট ও ৭৩ শতাংশ স্বতন্ত্র ভোটার যুদ্ধটিকে ইচ্ছাকৃত বললেও ৬৭ শতাংশ রিপাবলিকান এটিকে প্রয়োজনীয় হিসেবে দেখছেন।

তবে একটি বিষয়ে প্রায় সর্বসম্মত মত পাওয়া গেছে। জরিপে অংশ নেওয়া ৯২ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, এই সংঘাত যত দ্রুত সম্ভব শেষ করা জরুরি। এছাড়া ৮০ শতাংশ ইরানের জনগণের নিরাপত্তা, ৭৩ শতাংশ দেশটির পারমাণবিক কর্মসূচি বন্ধ এবং ৬৮ শতাংশ অন্য দেশের বিরুদ্ধে ইরানের হুমকি বন্ধ করার ওপর গুরুত্ব দিয়েছেন।

ইরানের শাসনব্যবস্থা পরিবর্তন নিয়ে জনমত বিভক্ত। ৪৯ শতাংশ মানুষ সেখানে নেতৃত্ব পরিবর্তনের পক্ষে মত দিলেও ৫১ শতাংশ এর প্রয়োজনীয়তা দেখছেন না। অন্যদিকে বর্তমান শাসনব্যবস্থা বহাল রেখেই যুদ্ধ শেষ করা গ্রহণযোগ্য কি না—এ প্রশ্নে ৪৭ শতাংশ ইতিবাচক এবং ৫৩ শতাংশ নেতিবাচক মতামত দিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ম্যানচেস্টার বিমানবন্দরে নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি দেওয়া যুবকের সাড়ে তিন বছরের কারাদণ্ড

ম্যানচেস্টার বিমানবন্দরে দুই নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি মারার ঘটনায় মোহাম্মদ ফাহির আমাজ (২১) নামের এক যুবককে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। যুক্তরাজ্যের...

বাবার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, আর্থিক সংকটে রাফিনিয়া

ব্রাজিল জাতীয় ফুটবল দলের উইঙ্গার রাফিনিয়াকে ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। ব্রাজিলের সাংবাদিক লিও দিয়াসের দাবি, দীর্ঘদিন ধরে নিজের বাবার আর্থিক প্রতারণার...

Related Articles

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার মাঝেই আরও উন্নত অস্ত্র তৈরি করেছে ইরান

ইরানের সেনাবাহিনী দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক ৪০ দিনের সংঘাত...

ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে সংসদ সদস্যসহ ৪৭ জন গ্রেপ্তার

ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে এক সংসদ সদস্যসহ ৪৭ জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ।...

সৌদি আরবে আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

সৌদি আরবের পূর্বাঞ্চলের রাস তানুরা এলাকায় রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি হেলিকপ্টার...

বাংলাদেশিদের ভিসা চালু, খুশিতে কলকাতার নিউ মার্কেটে ব্যবসায়ীদের মিষ্টিমুখ

দীর্ঘ প্রতীক্ষার অবসান। ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতের...