Home জাতীয় মধ্যরাতে ইনকিলাব মঞ্চের ছয় দফা দাবি ঘোষণা
জাতীয়

মধ্যরাতে ইনকিলাব মঞ্চের ছয় দফা দাবি ঘোষণা

Share
Share

সামাজিক যোগাযোগমাধ্যমে মধ্যরাতে ছয় দফা দাবি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। রোববার রাতে সংগঠনটির ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়, যেখানে সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের–এর স্বাক্ষর রয়েছে।

বিবৃতিতে ভারতে সংঘটিত শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিদের গ্রেপ্তার ও রিমান্ড সংক্রান্ত পুরো প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারের নীরবতা নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করা হয়। এতে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গ–এ আটক আসামিদের ১৪ দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয় এবং পুনরায় আরও ১৪ দিনের হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এই পুরো প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারের দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় তা উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়।

সংগঠনটি দাবি করে, আসামিরা গ্রেপ্তার হওয়ার পর প্রথমদিকে বিষয়টি সরকারের সাফল্য হিসেবে বিবেচিত হলেও বর্তমান পরিস্থিতি সেই ধারণাকে প্রশ্নবিদ্ধ করেছে এবং সরকারের নিষ্ক্রিয়তাকে সামনে নিয়ে এসেছে।

এই প্রেক্ষাপটে ইনকিলাব মঞ্চ ছয় দফা দাবি উত্থাপন করে। দাবিগুলোর মধ্যে রয়েছে—পররাষ্ট্র মন্ত্রণালয়কে জরুরি ভিত্তিতে উদ্যোগ নিয়ে ১৫ দিনের মধ্যে আসামিদের দেশে ফিরিয়ে আনা, হত্যাকাণ্ডের নেপথ্যের মূল পরিকল্পনাকারীদের চিহ্নিত করে নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, সীমান্ত পারাপারে কারা সহায়তা করেছে তা তদন্ত করে সংশ্লিষ্টদের গ্রেপ্তার ও প্রকাশ, ভারতে বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত না করতে বিশেষ আইনি সেল গঠন এবং পুরো বিচার প্রক্রিয়াকে ‘ওপেন ট্রায়াল’ হিসেবে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা।

এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে ঢাকাসহ সারা দেশে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি। তাদের দাবি, শহীদদের রক্তের সঙ্গে কোনো আপস করা হবে না এবং জনগণের পক্ষ থেকে উত্থাপিত এই দাবিগুলো বাস্তবায়নে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজপরিবারের সদস্য

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির রাজপরিবারের সদস্য মাহরাহ আল নাহিয়ান পশ্চিম লন্ডনের রাস্তায় অচেতন অবস্থায় পড়ে ছিলেন। তাঁর পাশে ছিল তিন বছর বয়সী একটি...

গোমস্তাপুরে দেড় বিঘা জমির টমেটোগাছ উপড়ে ফেলার অভিযোগ

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি নিয়ে বিরোধের জেরে দেড় বিঘা জমির টমেটোগাছ উপড়ে ফেলা এবং প্রায় এক লাখ টাকা মূল্যের কাটিমন আম চুরির অভিযোগ...

Related Articles

আমি তো সেখানে চাঁদা তুলতে যাইনি, জমি দখল করতেও যাইনি’: ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণার দিনে গণমাধ্যমের ভূমিকা...

ইশরাকের মতো ত্যাগীদের পদত্যাগ হয়, আর হাইব্রিড নুর-রাশেদরা বিএনপির এত ক্ষতি করলেও টু শব্দ হয় না: জুমা

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের নির্দেশে যারা নিজেদের বিজয়ী...

সিটি নির্বাচন করব, ওয়ার্ডে ওয়ার্ডে কাজ শুরু করব: ইশরাক হোসেন

পদত্যাগ ইস্যুতে দেওয়া এক বিশেষ অডিও সাক্ষাৎকারে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে অংশ...

রাষ্ট্রের ব্যর্থতায় অস্ত্র হাতে নামতে হয়েছে ইশরাককে: আখতার হোসেন

দেশে দিন দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম ব্যর্থতার কারণেই...

;