Home সাম্প্রতিক শর্ত মানলে সাত দিনেই খুলবে হরমুজ প্রণালি: আরাগচি
সাম্প্রতিক

শর্ত মানলে সাত দিনেই খুলবে হরমুজ প্রণালি: আরাগচি

Share
Share

হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে যুক্তরাষ্ট্রকে দেওয়া সাত দিনের প্রস্তাব এখনো বহাল রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, ওয়াশিংটন তেহরানের শর্তগুলো মেনে নিলে ছয় দিনের মধ্যেই গুরুত্বপূর্ণ এই নৌপথ খুলে দেওয়া সম্ভব। এর পরদিন আনুষ্ঠানিক আলোচনা শুরু করা যেতে পারে।
রোববার (১৮ অক্টোবর) ইরানের সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রকে প্রস্তাবটি গ্রহণের আহ্বান জানান আরাগচি। অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) বৈঠকে অংশ নিতে বর্তমানে ইরাকের রাজধানী বাগদাদে রয়েছেন তিনি।
গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে অস্থায়ী যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর হরমুজ প্রণালি চালুর বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাব পাঠায় ইরান। ওয়াশিংটন ওই প্রস্তাবের জবাব দিয়েছে বলে স্বীকার করেছে তেহরান। তবে প্রণালি চালুর জন্য ইরানের দেওয়া সাতটি শর্ত পূরণ না হওয়ায় আলোচনা এগোচ্ছে না বলে গত সপ্তাহে জানিয়েছিলেন দেশটির নিরাপত্তাপ্রধান।
আরাগচি বলেন, সাত দিনের প্রস্তাবের বিষয়ে ইরানের অবস্থান স্পষ্ট। যুক্তরাষ্ট্র নিজেদের মতামত জানিয়েছে, যা পর্যালোচনা করছে তেহরান। প্রস্তাবটি এখনো প্রত্যাহার করা হয়নি। ওয়াশিংটন আন্তরিক হলে হরমুজ প্রণালি চালুর পথ খোলা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে দেশটির বন্দরগুলোর ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার, তেল রপ্তানিতে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং আঞ্চলিক সব সংঘাতের ক্ষেত্রে বৈরিতা বন্ধ করা।
দুই দেশের বিরোধের অন্যতম প্রধান বিষয় ইরানের পারমাণবিক কর্মসূচি। এ বিষয়ে সমঝোতার ওপর জোর দিয়ে আসছে ওয়াশিংটন। চলতি মাসের শুরুর দিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্রের দাবি মেনে নিতে এবং আট মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমাতে হবে।
অন্যদিকে, তেহরানের বক্তব্য, আলোচনা শুরুর ক্ষেত্রে হরমুজ প্রণালি চালু এবং সেখানে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করাকে অগ্রাধিকার দিতে হবে।
বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালি দিয়ে যুদ্ধের আগে বৈশ্বিক উৎপাদিত জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হতো।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

খাগড়াছড়ির সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভ্রমণে প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে সাজেক সড়কে চলমান অবরোধ কর্মসূচিও স্থগিত করা হয়েছে। ফলে...

শনিবারের মধ্যে সিদ্ধান্ত না হলে শাহবাগে ‘আত্মাহুতি’র হুঁশিয়ারি ৪৫তম বিসিএসের গেজেটবঞ্চিতদের

৪৫তম বিসিএসে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ পেয়েও গেজেট থেকে বাদ পড়া প্রার্থীরা আগামী শনিবার সকাল ১০টার মধ্যে তাঁদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দাবি...

Related Articles

এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আস্তানা ধ্বংস করবো: ইশরাক হোসেন

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে মাদকের আস্তানাগুলো বাঁশের লাঠি দিয়ে গুঁড়িয়ে...

পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক...

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে সমালোচনার মুখে পড়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে...

মা ইলিশ সংরক্ষণে ১১১ এমপিকে নির্দেশনা

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ সফলভাবে বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় পর্যায়ে কার্যকর...

;