Home জাতীয় ঈদের দিনে ঢাকাসহ দেশে বৃষ্টির আভাস দিল আবহাওয়া
জাতীয়

ঈদের দিনে ঢাকাসহ দেশে বৃষ্টির আভাস দিল আবহাওয়া

Share
Share

পবিত্র ঈদুল ফিতরের দিন শনিবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থার আবহাওয়াবিদরা বলছেন, উপমহাদেশজুড়ে সৃষ্ট একটি বিস্তৃত বৃষ্টিবলয়ের প্রভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে, যার প্রভাব ইতোমধ্যে বাংলাদেশেও পড়েছে এবং এর রেশ আগামীকালও অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, শুক্রবারের তুলনায় শনিবার বৃষ্টির পরিমাণ আরও বেশি হতে পারে। তিনি বলেন, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সারা দিন ধরেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিবাগত মধ্যরাত থেকে বৃষ্টি শুরু হয়ে সকালে কিছুটা বিরতি দিলেও বিকেলে আবারও বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

শুক্রবার বেলা ১১টার পর থেকেই রাজধানীতে বৃষ্টি শুরু হয়, যা রাত পর্যন্ত অব্যাহত ছিল। প্রতিবেদন লেখা পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং সারাদিনে রাজধানীতে ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। দেশের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে মাদারীপুরে, যেখানে ৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এদিন দেশের প্রায় সব বিভাগেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আগের পূর্বাভাসে শনিবার চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে তুলনামূলক কম বৃষ্টির কথা বলা হলেও সর্বশেষ পরিস্থিতিতে উপকূলীয় অঞ্চলজুড়েও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বজলুর রশিদ।

এদিকে আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের ওপর প্রায় এক হাজার কিলোমিটারজুড়ে একটি বিস্তৃত বৃষ্টিবলয় তৈরি হয়েছে। এটি একটি নিম্নচাপজনিত পশ্চিমা ঝঞ্ঝা, যা সাধারণত ভূমধ্যসাগরীয় অঞ্চলে সৃষ্টি হয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়। তবে এবার এই ঝঞ্ঝা স্বাভাবিক গতিপথ পরিবর্তন করে সরলরেখার মতো একটি নিম্নচাপের ট্রফ হিসেবে বিস্তৃত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, এই অস্বাভাবিক বৃষ্টিবলয়ের প্রভাবেই বাংলাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিলল মৃত্যুতে

ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন থাকা সত্ত্বেও হাতে হাতকড়া পরানো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসা আওয়ামী লীগ নেতা মোঃ...

মাদরাসায় ‘বন্দে মাতরম’ গাইলে আকাশ ভেঙে পড়বে না: কলকাতা হাইকোর্ট

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘বন্দে মাতরম’ কিংবা অন্য কোনো ধর্মের কোনো বাণী বা পঙ্‌ক্তি উচ্চারণ করলেই কারও নিজস্ব ধর্মীয় পরিচয়ে আঘাত লাগে না এবং এতে ‘আকাশ...

Related Articles

শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান

২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার সময় তার...

আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন বাজানো নিষিদ্ধ

  আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন বাজানোর ওপর...

১৬ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি

আগামী ১৬ আগস্ট বহুল আলোচিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। কিশোরগঞ্জ...

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের রিট খারিজ করলেন হাইকোর্ট

নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং যৌতুক নিরোধ আইনের অপব্যবহার রোধসহ...