Home জাতীয় ১২ বছর পর বড় পর্দায় একসঙ্গে চঞ্চল–মোশাররফ
জাতীয়বিনোদন

১২ বছর পর বড় পর্দায় একসঙ্গে চঞ্চল–মোশাররফ

Share
Share

দেশের অভিনয় জগতের দুই অনন্য প্রতিভা চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম প্রায় এক যুগের বিরতির পর আবারও একসঙ্গে বড় পর্দায় হাজির হচ্ছেন। তানিম নূর পরিচালিত বনলতা এক্সপ্রেস সিনেমায় তাদের যুগল উপস্থিতি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তুমুল কৌতূহল সৃষ্টি হয়েছে।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে চঞ্চল চৌধুরী বলেন, “প্রায় এক যুগ পর আমরা চলচ্চিত্রে একসঙ্গে স্ক্রিন শেয়ার করছি। সর্বশেষ কাজ করেছিলাম মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন’ সিনেমায়। তারপর বড় পর্দায় আমাদের দেখা হয়নি। তাই আমার মধ্যে এক ধরনের উত্তেজনা কাজ করছিল।”

তিনি আরও জানান, এই বড় চমকের পেছনের মূল কৃতিত্ব পরিচালক তানিম নূরের। চঞ্চল বলেন, “তানিম নূর আমাদের দুজনকে একসঙ্গে হাজির করেছেন। এ জন্য আমি তাকে অনেক বড় ধন্যবাদ জানাই।”

সিনেমার কাহিনী এসেছে কিংবদন্তি কথাশিল্পী হুমায়ূন আহমেদ-এর গল্প থেকে। চঞ্চল বলেন, “হুমায়ূন স্যারের লেখা জাদুর মতো। কোনো বই পড়লে এক লাইন পড়ার পরই পরের লাইন পড়তে ইচ্ছে করে। সেই গল্প থেকে যখন তানিম নূর সিনেমা বানান, তখন বড় কিছু ঘটতে চলেছে বলেই আমার আশা।”

সিনেমায় শুধু চঞ্চল ও মোশাররফ নন, বরং একঝাঁক শক্তিশালী অভিনেতার সমাগম ঘটেছে। বাঁধন, মম, শরীফুল রাজ, শ্যামল মাওলা, সাবিলা নূর ও ইন্তেখাব দীনারের মতো শিল্পীদের উপস্থিতিকে চঞ্চল “সবচাইতে বড় চমক” হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, প্রত্যেকেই নিজের জায়গায় শক্তিশালী, আর তাদের একই পর্দায় দেখা দর্শকদের জন্য বিশেষ উপহার হতে চলেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নবম পে-স্কেল হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অন্তর্ভুক্ত হবেন তিন শর্তে

নবম জাতীয় পে-স্কেল ঘোষিত হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এর আওতায় নেওয়ার বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্ত, আর্থিক সংশ্লেষ এবং অর্থ মন্ত্রণালয়ের সম্মতির ওপর নির্ভর করবে...

ভেনিসে হামলা-লাঞ্ছনা: মামলা না করে বাংলাদেশে ফিরবেন না বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে থানায় যাচ্ছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি জানিয়েছেন, মামলা না করে ভেনিস...

Related Articles

রুমিন ফারহানা গালি না দোয়া দিলেন, কিছুই বুঝলাম না: জামায়াত আমির

জাতীয় সংসদের অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যকে কেন্দ্র...

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

লিওনেল মেসির বিদায়ের পর নতুন অধিনায়ক বেছে নিয়েছে আর্জেন্টিনা। দেশটির জাতীয় ফুটবল...

মোংলায় তিন মাসে ডেঙ্গু ও হামে আক্রান্ত ৪৩৩, মৃত্যু ২

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটের মোংলা উপজেলায় গত তিন মাসে ডেঙ্গু...

নব্বইয়ের ভাইরাল ছবি বানাতে ব্যবহার করুন এই ১০ প্রম্পট

স্মার্টফোন ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন চলছে নব্বইয়ের দশকের...