Home আন্তর্জাতিক মোজতবা খামেনি ‘সুস্থ আছেন’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক

মোজতবা খামেনি ‘সুস্থ আছেন’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

Share
মোজতবা খামেনি ‘সুস্থ আছেন
Share

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি-কে ঘিরে আন্তর্জাতিক মহলে চলা জল্পনা-কল্পনার মধ্যে নতুন বার্তা দিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মোজতবা খামেনি সুস্থ আছেন এবং বর্তমান পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ করছেন।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার প্রথম দিন নিহত হন বলে দাবি করা হয়। এরপর ৮ মার্চ তার পুত্র মোজতবা খামেনিকে দেশের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়।

তবে দায়িত্ব গ্রহণের পর এখনো পর্যন্ত তাকে জনসমক্ষে দেখা যায়নি। এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেন, মোজতবা খামেনি গুরুতরভাবে আহত হয়েছেন এবং সম্ভবত তিনি মারাত্মক জখম অবস্থায় আছেন।

তবে এসব দাবি প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা সুস্থ আছেন এবং রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তদারকি করছেন।

এর আগে গত ১২ মার্চ মোজতবা খামেনি প্রথমবারের মতো একটি লিখিত বিবৃতি দেন, যা রাষ্ট্রীয় টেলিভিশনে উপস্থাপক পড়ে শোনান। ওই বিবৃতিতে তিনি বলেন, যুদ্ধের ন্যায্য সমাপ্তি ঘটাতে পারে—এমন যেকোনো আঞ্চলিক কূটনৈতিক উদ্যোগকে ইরান স্বাগত জানাবে।

একইসঙ্গে তিনি জানান, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের জাহাজ ছাড়া অন্যান্য দেশের জন্য উন্মুক্ত থাকবে।

এদিকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, এখন পর্যন্ত যুদ্ধের অবসান ঘটাতে কার্যকর কোনো প্রস্তাব বা উদ্যোগ আনুষ্ঠানিকভাবে আলোচনার টেবিলে আসেনি। ফলে আঞ্চলিক পরিস্থিতি এখনো অনিশ্চিত রয়ে গেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিলের সুযোগ পাবেন না- চিফ প্রসিকিউটর

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামি নির্দিষ্ট আইনি সময়সীমা অর্থাৎ ৩০ দিনের মধ্যে আপিল না করলে তিনি আর সেই আইনি সুযোগ পাবেন না বলে স্পষ্ট জানিয়েছেন...

যুদ্ধের ড্রোন কেনার খরচ জোগাতে পর্নোগ্রাফি বৈধ করার পরিকল্পনা ইউক্রেনের

রাশিয়ার বিরুদ্ধে চলমান সামরিক সংঘাতের বিপুল ব্যয় সামাল দিতে এবার প্রাপ্তবয়স্ক বিনোদন বা পর্নোগ্রাফি শিল্পকে বৈধতা দেওয়ার উদ্যোগ নিয়েছে ইউক্রেন। প্রস্তাবিত একটি আইনের...

Related Articles

ইরানের বিরুদ্ধে জয়ের পর তেলের দাম ‘হু হু করে’ কমবে: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বিজয়ের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের...

ফ্রিজে মিলল স্ত্রীর কাটা মাথা, পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ

ভারতের আসামের গুয়াহাটিতে এক নববধূর আঙুল ও মাথা বিচ্ছিন্ন পচাগলা লাশ উদ্ধার...

হাসিনাকে কোনো অবস্থাতেই প্রত্যর্পণ করবে না ভারত : আনন্দবাজার

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কোনো অবস্থাতেই’ ঢাকার কাছে হস্তান্তর বা প্রত্যর্পণ...

আনাক ক্রাকাতাউয়ে ভয়াবহ অগ্ন্যুৎপাত: ইন্দোনেশিয়ায় আটকা পৌনে তিন লাখ বিমানযাত্রী

বিমানযাত্রীইন্দোনেশিয়ার কুখ্যাত আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরিতে হঠাৎ তীব্র অগ্ন্যুৎপাত শুরু হওয়ায় দেশজুড়ে ভয়াবহ...