Home আঞ্চলিক গোয়াইনঘাট প্রেসক্লাবের রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার
আঞ্চলিকসিলেট

গোয়াইনঘাট প্রেসক্লাবের রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার

Share
Share

মোঃ আজিজুর রহমান, সিলেট প্রতিনিধি। সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) বিকেলে গোয়াইনঘাট প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ অংশ নেন।

গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আমির উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমীর মাষ্টার আবুল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, বারহাল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নেছার আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি সাব-ইন্সপেক্টর মুজাম্মেল হক, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি এম এ হক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুব আহমদ, জেলা যুবদলের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকী, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন, দলিল লেখক সমিতির আহ্বায়ক নাসির উদ্দিন, গোয়াইনঘাট প্রবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিয়াজ মুর্শেদ, গোয়াইনঘাট উপজেলা ছাত্র শিবিরের সভাপতি তারেক আহমদ এবং উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক খায়রুল ইসলাম।

মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, সহ-সভাপতি বিলাল উদ্দিন ও সৈয়দ হেলাল আহমদ বাদশাহ, সহ-সম্পাদক হারন আহমদ ও মিনহাজ মির্জা, কোষাধ্যক্ষ মো. আজিজুর রহমান, নজরুল ইসলাম, রফিক সরকার, মনসুর আলম, সাইদুল ইসলাম, মনিরুজ্জামান মনির, রিয়াজুল ইসলাম, বদরুল ইসলাম, দূর্গেশ চন্দ্র সরকার বাপ্পি, শাহ আলম, হারুনুর রশিদ, জেলা ছাত্রদলের সদস্য আব্দুর রব, ডৌবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য তৈয়বুর রহমান এবং কলেজ ছাত্র শিবিরের সভাপতি শাকিব আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজানের শিক্ষা ও তাৎপর্যের ওপর আলোকপাত করে বলেন, রমজান সংযম, সহমর্মিতা ও মানবিকতার বার্তা দেয়। এ মাসে আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি সমাজে ন্যায়, সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানের শেষে সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বারহাল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নেছার আহমদ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অসত্য তথ্য ছড়িয়েছে মিডিয়া: বাতিল হয়নি ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভিভিআইপি মর্যাদা ও নিরাপত্তা সময়সীমা কমিয়ে আনা হয়েছে বলে বেশ কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘অসত্য’ এবং ‘বিভ্রান্তিকর’...

পুকুরঘাটে মুখ ধুতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারাল মাদ্রাসাছাত্রী

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ঘুম থেকে উঠে প্রাতঃকৃত্য সারতে গিয়ে বজ্রপাতে তানজিনা আক্তার (১৭) নামের এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর পৌনে...

Related Articles

নেত্রকোনায় প্রকৃতির রোষে কৃষকের স্বপ্নভঙ্গ: ৪০০ হেক্টর বোরো ধান পানির নিচে

এক বছরের কষ্টের ফসল যখন ঘরে তোলার সময়, ঠিক তখনই প্রকৃতির নিষ্ঠুর...

ঢাকাসহ ১০ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

টানা দাবদাহের পর রাজধানী ঢাকাসহ দেশের বড় একটি অংশে কালবৈশাখীর তাণ্ডব শুরু...

বিছনাকান্দি সীমান্তে বিজিবি সদস্য আহতের ঘটনায় মামলা

মো. আজিজুর রহমান, গোয়াইনঘাট|| সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত এলাকায় বর্ডার গার্ড...

বরিশালে কালবৈশাখী ঝড়ে ভয়াবহ বজ্রপাত: শিক্ষকসহ ১৬ জন আহত

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে দুটি মাধ্যমিক বিদ্যালয়ে ভয়াবহ বজ্রপাতের ঘটনা...