Home আঞ্চলিক চসিকে মেয়র প্রার্থী হিসেবে প্রস্তাব সাদিক কায়েমের নাম
আঞ্চলিকচট্টগ্রাম

চসিকে মেয়র প্রার্থী হিসেবে প্রস্তাব সাদিক কায়েমের নাম

Share
Share

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমকে প্রার্থী করার উদ্যোগ নিয়েছে জামায়াতে ইসলামী। দলের চট্টগ্রাম মহানগরী শাখা সম্প্রতি এই তরুণ নেতার নাম প্রস্তাব হিসেবে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠিয়েছে।

সূত্রমতে, সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকায় জামায়াতের অপ্রত্যাশিত সাফল্য এলেও চট্টগ্রামে দলটির ফলাফল ছিল হতাশাজনক। নগরীর সঙ্গে সংযুক্ত চারটি আসনসহ বৃহত্তর চট্টগ্রামের ২৩টি আসনের মধ্যে মাত্র দুটিতে জয় পায় জামায়াত। এই ব্যর্থতার পেছনে তরুণ ও জননন্দিত মুখের অনুপস্থিতি বড় কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে স্থানীয় সরকার নির্বাচনে পুনরায় সেই ভুল না করতে চায় দলটি। চসিক নির্বাচনে মেয়র পদে প্রার্থী বাছাইয়ের সময় তারা তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় এবং ইতিবাচক ভাবমূর্তির অধিকারী কাউকে খুঁজছে। সেই বিবেচনাতেই সাদিক কায়েমের নাম আলোচনায় এসেছে।

ডাকসু নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী সাদিক কায়েম জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির নেতা হিসেবেও পরিচিত। তার পৈতৃক বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় হলেও বর্তমানে পরিবার খাগড়াছড়িতে থাকেন। নিয়মিত বাড়িতে যাওয়ার কারণে চট্টগ্রামের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। তরুণদের মধ্যে তার গ্রহণযোগ্যতা ও চট্টগ্রামের সঙ্গে পারিবারিক বন্ধনকে কাজে লাগাতে চায় জামায়াত।

জামায়াত সূত্র জানায়, প্রার্থী চূড়ান্ত করার আগে চলতি মাসের শুরুতে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাদের কাছ থেকে গোপন ভোট নেওয়া হয়। সেই ভোটে মেয়র পদে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান, মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম, জাতীয় নির্বাচনে চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী ও চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী মোহাম্মদ শফিউল আলমের নাম উঠে আসে। পরবর্তীতে এই চারজনের পাশাপাশি তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে সাদিক কায়েমের নামও প্রস্তাব আকারে কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হয়।

জামায়াতের চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন ভোটে উঠে আসা কয়েকজন প্রবীণ নেতার পাশাপাশি তরুণ প্রজন্মের জনপ্রিয় একজন নেতার নাম প্রস্তাব আকারে কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরই প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অনলাইন জুয়া ও পর্ন আসক্ত ছেলের বিরুদ্ধে বাবার মামলা

যশোরে অনলাইন জুয়া ও পর্নোগ্রাফিতে আসক্ত ছেলের নির্যাতনের অভিযোগে নিজের সন্তানের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক দিনমজুর বাবা। রোববার (২ আগস্ট) যশোরের সিনিয়র...

লক্ষ্মীপুরে গ্যাস না পেয়ে চালকদের সড়ক অবরোধ

গ্যাস সংকটের প্রতিবাদে লক্ষ্মীপুরে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। এতে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি...

Related Articles

পটুয়াখালীতে শিক্ষার্থীদের দিয়ে এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন: প্রশাসনিক তদন্তের আশ্বাস

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) ইনস্টিটিউটে এইচএসসি (বিএমটি) পরীক্ষার উত্তরপত্র...

মানিকগঞ্জে সৎ মেয়েকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, সৎ বাবা আটক

মানিকগঞ্জের ঘিওরে ১১ বছর বয়সী এক নাবালিকা সৎ মেয়েকে একাধিকবার ধর্ষণের অভিযোগে...

বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বালুর বস্তায় লুকিয়ে রাখা বোমা সদৃশ বস্তুর বিকট বিস্ফোরণে...

নওগাঁয় কলেজছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়িওয়ালা, পুলিশে ধরিয়ে দিলেন স্ত্রী ও সন্তান

নওগাঁর মহাদেবপুরে ভাড়াটিয়া এক কলেজছাত্রীর সঙ্গে বাড়িওয়ালাকে অনৈতিক ও আপত্তিকর অবস্থায় আটকের...