Home আন্তর্জাতিক সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সম্পূর্ণ সুস্থ , কোনো সমস্যা নেই: ইরান
আন্তর্জাতিক

সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সম্পূর্ণ সুস্থ , কোনো সমস্যা নেই: ইরান

Share
মোজতবা খামেনি সম্পূর্ণ সুস্থ
Share

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়া নানা জল্পনা–কল্পনা নাকচ করে দিয়েছে তেহরান। দেশটির সরকার জানিয়েছে, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং নিয়মিত রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন।

শনিবার এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, সর্বোচ্চ নেতার স্বাস্থ্য নিয়ে যে গুঞ্জন ছড়ানো হয়েছে, তা ভিত্তিহীন। তাঁর ভাষায়, “সর্বোচ্চ নেতার কোনো শারীরিক সমস্যা নেই। তিনি পুরোপুরি সুস্থ এবং স্বাভাবিকভাবেই দায়িত্ব পালন করছেন। গতকালও তিনি জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন।”

এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছিলেন, মোজতবা খামেনি আহত হয়েছেন । তবে ওই দাবি সরাসরি প্রত্যাখ্যান করে ইরান বলছে, সর্বোচ্চ নেতার স্বাস্থ্য নিয়ে প্রচারিত এসব তথ্য বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

তেহরানের বক্তব্য অনুযায়ী, মোজতবা খামেনি নিয়মিত রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করছেন এবং দেশের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশনা দিচ্ছেন।

এদিকে সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেওয়া প্রথম ভাষণেই আঞ্চলিক নিরাপত্তা ও সামরিক উত্তেজনা নিয়ে কঠোর অবস্থান তুলে ধরেন মোজতবা খামেনি। তিনি হরমুজ প্রণালি কার্যত বন্ধ রাখার সম্ভাবনার ইঙ্গিত দেন, যা বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমুদ্রপথ।

একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখে, তাহলে তেহরান নতুন নতুন ফ্রন্ট খুলে প্রতিক্রিয়া জানাতে পারে।

বিশ্লেষকদের মতে, ইরানের নেতৃত্ব, আঞ্চলিক উত্তেজনা এবং হরমুজ প্রণালির মতো কৌশলগত জলপথ নিয়ে সাম্প্রতিক বক্তব্য মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিকে আরও জটিল করে তুলতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

লক্ষ্মীপুরে গ্যাস না পেয়ে চালকদের সড়ক অবরোধ

গ্যাস সংকটের প্রতিবাদে লক্ষ্মীপুরে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। এতে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি...

সুন্দরবনের ঢাংমারী খালে ছাগল শিকার করল বিশাল কুমির

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটের সুন্দরবনের ঢাংমারী খালে একটি বিশাল আকৃতির কুমিরকে ছাগল শিকার করতে দেখা গেছে। এ দৃশ্য দেখতে স্থানীয় বাসিন্দা...

Related Articles

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মুসলিম বিশ্বে বিভাজনের আগুন উসকে দিচ্ছে : শেখ ঈসা কাসেম

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত ষড়যন্ত্র ও রাজনৈতিক তৎপরতা নিয়ে তীব্র ক্ষোভ...

হরমুজ প্রণালীর আকাশে ৩ কোটি ডলারের মার্কিন ড্রোন ভূপাতিত করেছে ইরান

অন্যতম শক্তিশালী ও আধুনিক ‘এমকিউ-৯ রিপার’ (MQ-9 Reaper) চালকহীন ড্রোন সফলভাবে ভূপাতিত...

ভেনেজুয়েলায় বিধ্বংসী ভূমিকম্প: নিহতের সংখ্যা ৬ হাজার ছাড়ালো

ভয়াবহ ভূমিকম্পের ক্ষত এখনো শুকায়নি দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায়। গত জুনে আঘাত...

রুগি নয়, বহুতল ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করলেন মনোরোগ বিশেষজ্ঞ

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে ৪০ বছর বয়সী এক নারী মনোরোগ বিশেষজ্ঞের মৃত্যু...