Home আন্তর্জাতিক বাগদাদে মার্কিন দূতাবাসে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

বাগদাদে মার্কিন দূতাবাসে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

Share
Share

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। হামলার পর দূতাবাসের ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। স্থানীয় সময় শনিবার (১৪ মার্চ) সকালে এই হামলার ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) দুই ইরাকি নিরাপত্তা কর্মকর্তার বরাতে জানায়, একটি ক্ষেপণাস্ত্র বাগদাদের অত্যন্ত সুরক্ষিত গ্রিন জোন এলাকায় প্রবেশের পর সরাসরি মার্কিন দূতাবাসের সীমানার ভেতরে গিয়ে পড়ে। গ্রিন জোন এলাকা ইরাকের সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং বিভিন্ন বিদেশি দূতাবাসের জন্য নির্ধারিত একটি উচ্চ নিরাপত্তা বলয়ের মধ্যে অবস্থিত।

এদিকে আরেকটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, একটি ড্রোনের মাধ্যমেও এই কূটনৈতিক মিশনকে লক্ষ্য করে হামলা চালানো হয়। সূত্রটি নিশ্চিত করেছে যে হামলাটি পরিকল্পিতভাবে দূতাবাসকে লক্ষ্য করেই পরিচালিত হয়।

জানা গেছে, বাগদাদে ইরান-সমর্থিত দুই যোদ্ধা নিহত হওয়ার কিছুক্ষণ পরই এই পাল্টা হামলার ঘটনা ঘটে। ওই দুই যোদ্ধা নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হলে এর জের ধরেই দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ৮ মার্চ ধারণ করা এক ছবিতে বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাসের সদর দপ্তর দেখা গিয়েছিল। হামলার ঠিক এক দিন আগে শুক্রবার দূতাবাসটি ইরাকের জন্য ‘লেভেল–৪’ নিরাপত্তা সতর্কতা নবায়ন করেছিল। সতর্কবার্তায় বলা হয়েছিল, ইরান এবং ইরান-ঘনিষ্ঠ মিলিশিয়া গোষ্ঠীগুলো অতীতে মার্কিন নাগরিক, স্বার্থ ও অবকাঠামোর ওপর হামলা চালিয়েছে এবং ভবিষ্যতেও সেগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। এই সতর্কতার এক দিনের মধ্যেই দূতাবাসে হামলার ঘটনা ঘটায় অঞ্চলটিতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সাভারে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন: ‘শয়তানের’ ওপর দোষ চাপালেন মাদরাসা অধ্যক্ষ

ঢাকার সাভারে ১২ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে একটি মাদরাসার অধ্যক্ষকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী ছাত্রীর মায়ের দায়ের করা লিখিত অভিযোগের...

সৌদিতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩ দেশকে পেছনে ফেলে প্রথম বাংলাদেশের জাকারিয়া

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় ঐতিহাসিক সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের তরুণ...

Related Articles

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ চলাকালে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী...

কিয়েভে রাশিয়ার হামলায় নিহত ১৫

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার সর্বশেষ হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। কিয়েভের...

ইতালিতে হোটেল কক্ষ নোংরা রাখার অভিযোগে নগর বাউল জেমসকে জরিমানা

ইতালির রোমে সংগীতা অনুষ্ঠন বা কনসার্টে অংশ নিতে গিয়ে এক অনাকাঙ্ক্ষিত বিতর্কে...

কলকাতায় অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশির মৃত্যুতে ভারতীয় হাইকমিশনারের গভীর দুঃখ প্রকাশ

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে সাতজন বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায়...