Home জাতীয় অপরাধ ২০ কুকুর হত্যা : ৩ জনের আড়াই বছরের কারাদণ্ড
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

২০ কুকুর হত্যা : ৩ জনের আড়াই বছরের কারাদণ্ড

Share
কুকুর হত্যা : ৩ জনের আড়াই বছরের কারাদণ্ড
Share

রাজধানীর উত্তর যাত্রাবাড়ী ধলপুরের লিচুবাগান এলাকায় ২০টি কুকুর হত্যার দায়ে তিনজনকে পৃথক ধারায় আড়াই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইন এ রায় ঘোষণা করেন। দণ্ডিতরা হলেন— আবুল খায়ের, অপু ও মানিক।

আদালতের বেঞ্চ সহকারী সাইম উদ্দিন জানান, প্রাণী কল্যাণ আইন, ২০১৯–এর ১৬(খ) ধারায় প্রত্যেককে দুই বছর বিনাশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া একই আইনের ১৬(ক) ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিন কারাদণ্ড দেওয়া হয়েছে।

তবে উভয় ধারার সাজা একত্রে চলবে বলে কার্যত তাদের দুই বছর কারাভোগ করতে হবে।

রায় ঘোষণার সময় দণ্ডিত মানিক আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। অপর দুই আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ২৩ জানুয়ারি যাত্রাবাড়ীর ধলপুরের লিচুবাগান এলাকায় লোহার রড, সাড়াশি ও প্রাণঘাতী ইনজেকশন ব্যবহার করে ২০টি কুকুর হত্যা করা হয়। পরে ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়।

এ ঘটনায় ২৫ জানুয়ারি অ্যানিমেল লাভারস অব বাংলাদেশ–এর পক্ষ থেকে মারুফুল হক আদালতে মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে একই বছরের ৫ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানার এসআই শফিকুল ইসলাম তিনজনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেন। ২০২৪ সালের ২১ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে রোববার আদালত এ রায় ঘোষণা করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হাসপাতালে নেওয়া হয়েছে সারজিস আলমকে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার...

অসত্য তথ্য ছড়িয়েছে মিডিয়া: বাতিল হয়নি ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভিভিআইপি মর্যাদা ও নিরাপত্তা সময়সীমা কমিয়ে আনা হয়েছে বলে বেশ কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘অসত্য’ এবং ‘বিভ্রান্তিকর’...

Related Articles

আজকে নতুন করে আবিষ্কার করলাম আপনি শিশু মুক্তিযোদ্ধা

জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ...

ফরিদপুরে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে হত্যা

ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নে এক যুবকের কোদালের আঘাতে প্রাণ হারিয়েছেন তার দাদি,...

ঢাকা বার নির্বাচন, চলছে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনের দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায়...

লন্ডনের রাস্তায় দুই ইহুদির উপর ছুরির কোপ! স্টারমারকে নেতানিয়াহুর কড়া হুঁশিয়ারি

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় দুই ইহুদি ব্যক্তির ওপর ভয়াবহ ছুরি...