Home আন্তর্জাতিক আরব আমিরাতে ইরানি হামলা: বাংলাদেশিসহ নিহত ৪
আন্তর্জাতিক

আরব আমিরাতে ইরানি হামলা: বাংলাদেশিসহ নিহত ৪

Share
Share

ইরানের পাল্টা হামলায় সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও নেপালের নাগরিক রয়েছেন বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রবিবার (৮ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ইরানের হামলার পর থেকে সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে মোট ২৩৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১ হাজার ৪২২টি ড্রোন এবং ৮টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সর্বশেষ হামলায় ১৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১১৭টি ড্রোন ছোড়া হয়। এর মধ্যে ১৬টি ক্ষেপণাস্ত্র ও ১১৩টি ড্রোন প্রতিহত করা হয়েছে। একটি ক্ষেপণাস্ত্র ও চারটি ড্রোন সমুদ্রে পড়ে যায়।

হামলার ঘটনায় চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এক বছরের মধ্যে জুলাই গণ–অভ্যুত্থানের হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর

  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, আগামী এক বছরের মধ্যে জুলাই গণ–অভ্যুত্থান–সংশ্লিষ্ট হত্যা মামলাগুলোর বিচারকাজ শেষ করার লক্ষ্য রয়েছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, বিনিয়োগ বাড়াতে আগ্রহের কথা জানাল রিয়াদ

  প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজি। মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে...

Related Articles

স্পেনে ভয়াবহ দাবানল : কোটি টাকার অনুদান দিয়েছেন লিওনেল মেসি

স্পেনের রাজধানী মাদ্রিদের বিস্তৃত এলাকা জুড়ে ভয়াবহ দাবানলের ঘটনায় গভীর সমবেদনা ও...

শ্রীলঙ্কায় ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ভূমিধস: প্রাণহানি ৭

টানা ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে লণ্ডভণ্ড শ্রীলঙ্কার মধ্যাঞ্চল।...

ধ্বংসস্তূপ থেকে তিন বছর পর ১১২ মরদেহ উদ্ধার, গাজায় বৃহত্তম গণজানাজা অনুষ্ঠিত

দীর্ঘ তিন বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গাজা উপত্যকায় উদ্ধার করা হলো ১১২...

‘মোদি ডিগ্রি দেখালে আমিও স্কলারশিপের কাগজ দেখাব’: ভারতে নতুন রাজনৈতিক বাকযুদ্ধ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা ও ডিগ্রি বিতর্ক নিয়ে নতুন করে...