Home জাতীয় অপরাধ গোয়াইনঘাটে ৬৭ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্যসহ আটক ২
অপরাধ

গোয়াইনঘাটে ৬৭ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্যসহ আটক ২

Share
Share

 

মো. আজিজুর রহমান, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি | সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ৬৭ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় ব্যাটারি ও কসমেটিকস পণ্যসহ ২ জনকে আটক করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) ভোররাতে উপজেলার তিতারাই এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ডিআই পিকআপে ভর্তি ভারতীয় চোরাই পণ্যসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন উপজেলার উত্তর লাবু গ্রামের ফারুক আহমদের ছেলে আব্দুল কাইয়ুম (২৯) এবং ফেনাইকোনা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে রামিম আহমদ (২২)।

পুলিশ জানায়, বুধবার ভোররাতে গোয়াইনঘাট থানার এসআই কাজী আশরাফুল হক সঙ্গীয় ফোর্সসহ উপজেলার তিতারাই এলাকায় সড়কে মাদকদ্রব্য ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চোরাকারবারীরা সীমান্তবর্তী এলাকা থেকে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় চোরাই পণ্যভর্তি একটি ডিআই পিকআপযোগে রাধানগর বাজার হয়ে সিলেট শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

এমন সংবাদের ভিত্তিতে তিতারাই এলাকায় সন্দেহজনক একটি ডিআই পিকআপ (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ন-২১-৪৮০২) থামার সংকেত দেওয়া হয়। কিন্তু পুলিশের সিগন্যাল অমান্য করে ড্রাইভারসহ দুইজন পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাদের আটক করে।

পরে তাদের এবং গাড়িটি তল্লাশি করে ১০ লাখ ২৪ হাজার পিস ভারতীয় ছোট ব্যাটারি ও ২ হাজার ৩০৪ পিস পন্ডস ফেসওয়াশ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬৬ লাখ ৪১ হাজার ৬০০ টাকা। এছাড়া ঢাকা মেট্রো-ন-২১-৪৮০২ নম্বরের একটি ডিআই পিকআপ জব্দ করা হয়েছে।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ভারতীয় চোরাই পণ্যসহ দুজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে হেফাজতে পাঠানো হয়েছে। মাদকদ্রব্য ও চোরাচালানের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পীরগঞ্জে কৃষিজমিতে বনায়নের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চান ২০০ কৃষক পরিবার

মো. আসাদুজ্জামান,ঠাকুরগাঁও  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বাঁশগাড়া মৌজার প্রায় ২৫ দশমিক ৮৫ একর আবাদি জমিতে বন বিভাগ বনায়নের উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়...

সলঙ্গার আমশড়ায় সড়ক ধসে দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি

আবু হানিফ,সিরাজগঞ্জ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা এলাকার জোড়পুকুর বাজার–ধুবিল আমতলা সড়কের আমশড়া অংশে সড়ক ধসে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সড়কের পাশ...

Related Articles

দক্ষিণখানে চিকিৎসক হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার: আলামত উন্মোচন করল সিআইডি

রাজধানীর দক্ষিণখানে চিকিৎসক সারাহা রোকসানা পিনু চাঞ্চল্যকর হত্যা মামলায় নতুন মোড় নিয়েছে।...

বাসায় একা পেয়ে ১১ বছরের শিশুকে ধর্ষণ: রংপুর থেকে অভিযুক্ত খালু গ্রেপ্তার

গাজীপুরের কাশিমপুরে ১১ বছরের এক শিশু স্পর্শকাতর ও নির্মম নির্যাতনের শিকার হয়েছে।...

রাজধানীর কলাবাগানে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত

রাজধানীর কলাবাগান থানার কাঁঠালবাগান এলাকায় পারিবারিক কলহের জেরে এক মর্মান্তিক ও নৃশংস...

ভাড়া বাসায় চলত পর্নোগ্রাফি তৈরি: পুলিশি অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

গোবিন্দগঞ্জের এক ভাড়া বাসায় রূপসী চেহারার আড়ালে চলছিল অনৈতিক কর্মকাণ্ড। গোপন সংবাদ...