Home সাম্প্রতিক ডিসি মাসুদের অপসারণ দাবিতে শাহবাগ থানার সামনে বিক্ষোভ
সাম্প্রতিক

ডিসি মাসুদের অপসারণ দাবিতে শাহবাগ থানার সামনে বিক্ষোভ

Share
Share

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর পুলিশি হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা  শাহবাগ থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।

বিক্ষোভকারীরা ডিএমপির রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি)  মাসুদ আলমের অপসারণ দাবি করেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ৩ দফা দাবিতে এ বিক্ষোভ কর্মসূচি শুরু হয়।

শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেন—
১. ডিসি মাসুদসহ হামলায় অংশ নেওয়া প্রত্যেক পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।
২. ক্যাম্পাস এলাকার ভেতরে ও বাইরে সব ধরনের অযাচিত পুলিশিং বন্ধ করতে হবে।
৩. বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর সার্বক্ষণিক নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে।
বিক্ষোভকারীরা বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে তারা আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভারত থেকে এলো ৭ হাজার টন ডিজেল

দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে ভারতের নুমালিগড় রিফাইনারি ফুয়েল টার্মিনাল থেকে বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার টন ডিজেল এসে পৌঁছেছে। বৃহস্পতিবার...

দীর্ঘ ২০ বছর পর গাজায় পৌর নির্বাচন, উৎসবের আমেজ

ধ্বংসস্তূপ আর অবরোধের দীর্ঘ যাতনা ছাপিয়ে গাজায় বইছে নতুন এক হাওয়া। দীর্ঘ ২০ বছর পর প্রথমবারের মতো একটি পৌর নির্বাচনের আয়োজনকে ঘিরে গাজার...

Related Articles

সেন্ট মার্টিনে পর্যটন নিয়ন্ত্রণ বহাল রাখার সিদ্ধান্ত সরকারের

পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সেন্ট মার্টিন দ্বীপ-এ পর্যটন নিয়ন্ত্রণের বিদ্যমান নীতিই...

বগুড়ায় প্রকাশ্যে পাঁচ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

বগুড়ায় প্রকাশ্যে দিনের বেলায় মোটরসাইকেলের গতিরোধ করে রকি মাহমুদ (৩২) নামে পাঁচ...

ভারতের মানুষ কেবল সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে- ট্রাম্প

আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবারও বিতর্কের কেন্দ্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।...

বিষধর সাপের ছোবল থেকে ৩০ শিশুকে বাঁচিয়ে প্রাণ দিল ‘কালী

মানুষের পরম বন্ধু হিসেবে কুকুরের বিশ্বস্ততার কাহিনী আমরা বহুবার শুনেছি, কিন্তু ওড়িশার...