Home জাতীয় অপরাধ ১৪ বোতল মদসহ আটকের অভিযোগে যা বললেন মেহজাবীন
অপরাধআইন-বিচারজাতীয়বিনোদন

১৪ বোতল মদসহ আটকের অভিযোগে যা বললেন মেহজাবীন

Share
Share

গত বছরের আগস্টে ব্যাংকক থেকে ঢাকায় ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪ বোতল মদসহ আটক হয়েছিলেন মেহজাবীন চৌধুরী, এমন খবর প্রকাশ করে কয়েকটি গণমাধ্যম।

ঘটনার সময় তাঁর সঙ্গে ছিলেন স্বামী নির্মাতা আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাসগুপ্ত। অভিযোগ ছিল, তাঁদের লাগেজে মদ পাওয়া গেলেও বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি প্রকাশ না করে ছেড়ে দেয়। পরবর্তীতে বিষয়টি গণমাধ্যমে এলে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেন মেহজাবীন। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরেই তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হচ্ছে।

তার ভাষ্য, আগেও একটি “মিথ্যা মামলায়” তাঁকে হয়রানির শিকার হতে হয়েছিল এবং আদালত তাঁকে অব্যাহতি দিয়েছেন। তিনি বলেন, নতুন করে কাজে মনোনিবেশ করার সময়েই আবার তাঁর মানহানির চেষ্টা চলছে।

অভিনেত্রী প্রযুক্তির অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তাঁর মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া ছবি ও ভিডিও শিল্পীদের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে। নারীদের বিরুদ্ধে সাইবার টার্গেটিংয়ের প্রবণতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সবশেষে মেহজাবীন জানান, তিনি শুধুমাত্র নিজের পেশাগত কাজ নিয়েই এগিয়ে যেতে চান। ব্যক্তিগত বিতর্ক নয়, বরং তাঁর কাজই যেন আলোচনায় থাকে—এমনটাই প্রত্যাশা তাঁর। এ বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

খাল খননের পর দুই পাড়ে ৭ হাজার গাছ রোপণ, সবুজায়নের উদ্যোগ পীরগঞ্জে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার হাজীপুর ইউনিয়নের অন্তার ব্রিজ থেকে সেনগাঁও ইউনিয়নের হাতিডুবা ব্রিজ পর্যন্ত...

পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের বড়কুঠি এলাকায় পদ্মা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির গলায় গামছা প্যাঁচানো ছিল বলে জানিয়েছে পুলিশ। বুধবার...

Related Articles

নওগাঁর মান্দায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান জব্দ ৪০০ লিটার

নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে...

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রেজাউল হাসান কয়েস...

মুরাদনগরের পৈয়াপাথর গ্রামে মাদক বিরোধী সমাবশ

মো:ইয়াছিন সরকার, কুমিল্লা “মাদকমুক্ত সমাজ চাই, সুন্দর জীবন গড়তে চাই” এই স্লোগানে...

মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদক সেবনের অপরাধে ব্রাজিল ফুটবল দলের...