Home জাতীয় ব্রেন টিউমারে আক্রান্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি
জাতীয়বিনোদন

ব্রেন টিউমারে আক্রান্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি

Share
Share

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন। বর্তমানে ঢাকার উত্তরার একটি বেসরকারি হাসপাতালে তার অস্ত্রোপচার চলছে। বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন তিনি।

গত শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে অসুস্থতার কথা জানান এই অভিনেত্রী। পোস্টে উল্লেখ করা হয়, তিনি শারীরিকভাবে বেশ অসুস্থ এবং এ মুহূর্তে সম্পূর্ণ বিশ্রাম ও চিকিৎসার প্রয়োজন। শুটিং বা কাজ–সংক্রান্ত বিষয়ে আপাতত ফোনকল বা বার্তা দিয়ে বিরক্ত না করার অনুরোধও জানানো হয়।

পরদিন শনিবার ভালোবাসা দিবসে আরেকটি পোস্টে তিনি লেখেন, পরিবারের পক্ষ থেকে পাওয়া ফুলের ছবি শেয়ার করে সবার প্রতি ভালোবাসা জানান। একই পোস্টে তিনি উল্লেখ করেন, “কাল আমার মাথায় অস্ত্রোপচার, দোয়া করবেন সবাই। ব্রেন টিউমার।”

তার এই বার্তা প্রকাশের পর থেকেই সহকর্মী, নির্মাতা ও ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমে অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করেন।

পরিচালক সকাল আহমেদ গণমাধ্যমকে জানান, বেশ কিছুদিন ধরেই তানিয়া শারীরিক অসুস্থতা অনুভব করছিলেন। কখনো তীব্র মাথাব্যথা, কখনো জ্বর বা ঠান্ডাজনিত উপসর্গ দেখা দিত। তবে শুরুতে বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি।

কয়েক দিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষার পর চিকিৎসকরা ব্রেন টিউমার শনাক্ত করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার আরেকটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

সকাল আহমেদ জানান, রোববার বিকেল চারটার দিকে তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ধ্যার পর অপারেশন শুরু হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “মস্তিষ্কের বিষয় হওয়ায় স্বাভাবিকভাবেই কিছুটা ঝুঁকি থাকে। তবে চিকিৎসকরা আশাবাদী। অপারেশন সফল হলে তাকে পোস্ট-অপারেটিভ পর্যবেক্ষণে রাখা হবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু

দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রদেশের একটি পরিত্যক্ত খনিতে অন্তত ১৪ জন সন্দেহভাজন অবৈধ খনি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন...

বাবাকে হারানোর শোকে নতুন সিদ্ধান্ত নিলেন মেসি

বাবা হোর্হে মেসিকে শেষ বিদায় জানিয়ে যুক্তরাষ্ট্রে ফেরার কথা থাকলেও সেই সিদ্ধান্ত আপাতত পিছিয়ে দিয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। পরিবারের সঙ্গে আরও...

Related Articles

দুই হাতের কবজি বাঁকা, হুইলচেয়ারে স্কুলে; এসএসসিতে জিপিএ-৫ ইয়াসারের

শারীরিক প্রতিবন্ধকতা থামিয়ে দিতে পারেনি অদম্য ইচ্ছাশক্তি। দুই হাতের কবজি বাঁকা হওয়ায়...

ময়মনসিংহে দিনে ১৮ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং

তীব্র গরমে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ার মধ্যেই ময়মনসিংহজুড়ে দেখা দিয়েছে ভয়াবহ লোডশেডিং।...

কারাগারে যাওয়ার আগে আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা মামুন মণ্ডলের

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির গাজীপুর...

দুই সপ্তাহের ব্যবধানে চুয়েটের একই পুকুরে ডুবে আরও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ক্যাম্পাসের পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মর্মান্তিক...