Home আন্তর্জাতিক গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৯
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৯

Share
Share

অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকলেও সেখানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত নয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে স্থানীয় চিকিৎসা সূত্র জানিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার দক্ষিণ গাজার খান ইউনিস শহরে ইসরায়েলি হামলায় অন্তত চারজন নিহত হন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানান, হামলার পর আহতদের হাসপাতালে নেওয়া হলে কয়েকজনের মৃত্যু নিশ্চিত করা হয়।

যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে নির্দিষ্ট সীমারেখা বরাবর সেনা উপস্থিতি কমানোর কথা ছিল। ওই সীমারেখাকে ‘ইয়েলো লাইন’ বা ‘হলুদ রেখা’ হিসেবে উল্লেখ করা হয়। তবে অভিযোগ রয়েছে, ওই সীমারেখার বাইরেও হামলা চালানো হয়েছে।
গাজারআল-শিফা হাসপাতাল সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, উত্তর গাজার আল-ফালুজা এলাকায় বাস্তুচ্যুত মানুষের একটি তাঁবুতে হামলা চালানো হলে আরও চারজন নিহত হন। হামলার সময় সেখানে বহু পরিবার আশ্রয় নিয়েছিল বলে জানা গেছে।

এ বিষয়ে এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানায়, উত্তর গাজার একটি অনির্দিষ্ট স্থানে কয়েকজন সশস্ত্র ব্যক্তি একটি ভবনে প্রবেশ করার পর হামলা চালানো হয়েছে। তাদের দাবি, ওই ঘটনায় দু’জন নিহত হয়েছে। এছাড়া হলুদ রেখা অতিক্রম করার সময় তাৎক্ষণিক হুমকি হিসেবে একজনকে গুলি করা হয়েছে বলেও জানানো হয়।

অন্যদিকে, লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর ব্যবহৃত অস্ত্র ও লঞ্চার সংরক্ষণের একটি গুদামে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে সেখানে হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।
গাজায় চলমান সংঘাত ও যুদ্ধবিরতির বাস্তবায়ন নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৩৮ বছর পর ফোন করে নিজের দোষ স্বীকার করল খুনি, জট খুলছে রহস্যজনক খুনের

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রায় চার দশক ধরে অমীমাংসিত থাকা এক হত্যা মামলায় নতুন মোড় এসেছে। ১৯৮৭ সালে ২০ বছর বয়সী মেলিসা ‘মিসি’ টেলর এলিসনকে...

বরযাত্রীর অটোরিকশা খালে পড়ে ১২ জনের মৃত্যু

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কোট আদ্দু জেলায় বরযাত্রীবাহী একটি অটোরিকশা খালে পড়ে ছয় শিশুসহ ১২ জন নিহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) রাতে মুজাফফরগড় খালে...

Related Articles

ভারতে পাকিস্তানি শিল্পী নিষিদ্ধ, ধন্যবাদ দিলেন আতিফ

ভারতে পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা থাকলেও দেশটির শ্রোতাদের ভালোবাসা এখনো অটুট বলে...

হরমুজ প্রণালিতে ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট...

ভারতে সরকারি উদ্যোগে কেনা হচ্ছে গোমূত্র: প্রতি লিটারের দাম ২০ রুপি নির্ধারণ

ভারতে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে আনুষ্ঠানিকভাবে কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহের এক...

ইসরায়েলি নিষেধাজ্ঞা কাটিয়ে নিজ মাতৃভূমি গাজায় ফিরলেন ৭৪ ফিলিস্তিনি

ইসরায়েলি কঠোর সামরিক নিষেধাজ্ঞার কারণে দীর্ঘ প্রায় তিন বছর পশ্চিম তীরে অবরুদ্ধ...