Home জাতীয় প্রচারণায় টাকা দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার
জাতীয়

প্রচারণায় টাকা দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার

Share
Share

নির্বাচনী প্রচারণার সময় এক ব্যক্তিকে টাকা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্ষমা চেয়েছেন ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির। ভিডিওটি ঘিরে অনলাইনজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর পক্ষে প্রচারণার সময় ব্যারিস্টার শাহরিয়ার কবির সড়কের পাশে পান ও সিগারেট বিক্রি করা এক বয়স্ক ব্যক্তির সঙ্গে কথা বলেন। কথোপকথনের একপর্যায়ে তিনি ওই ব্যক্তির হাতে এক হাজার টাকার একটি নোট তুলে দেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন শাহরিয়ার কবির। সেখানে তিনি বলেন, গত শনিবার মিরপুর এলাকায় ব্যক্তিগতভাবে জামায়াতের সমর্থনে গণসংযোগকালে ওই বিক্রেতার সঙ্গে তার সাক্ষাৎ হয়। কথাবার্তার সময় তিনি জানতে পারেন, ওই দিন বিক্রি ভালো হয়নি। মানবিক বিবেচনায় এবং সবার সামনে তিনি এক হাজার টাকা দেন বলে দাবি করেন।

পোস্টে তিনি আরও লেখেন, একই স্থানে শিশুদের র‍্যাকেট কেনার জন্যও কিছু অর্থ উপহার দেন এবং উপস্থিত গণমাধ্যমকে স্পষ্টভাবে জানান, এ ঘটনাকে যেন ভিন্নভাবে উপস্থাপন না করা হয়। তবে কিছু ব্যক্তি ও গণমাধ্যম মানবিক সহায়তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃতভাবে উপস্থাপন করেছে বলে অভিযোগ করেন তিনি।

শাহরিয়ার কবির বলেন, বিষয়টি নিয়ে তিনি অত্যন্ত মর্মাহত ও ব্যথিত। তারপরও যদি কেউ এতে কষ্ট পেয়ে থাকেন, তাহলে তিনি ক্ষমাপ্রার্থী। ভিডিওতে আরও দেখা যায়, ওই বয়স্ক ব্যক্তি দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলে শাহরিয়ার কবির ধর্মীয় বক্তব্যের মাধ্যমে আল্লাহর ওপর ভরসা রাখার কথা বলেন। পরে চলে যাওয়ার সময় তিনি ওই ব্যক্তির হাতে এক হাজার টাকা তুলে দেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ২০০৮ সালের নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, নির্বাচনের আগে কোনো প্রার্থী বা তার পক্ষে নির্বাচনী এলাকায় বসবাসকারী ব্যক্তি, গোষ্ঠী কিংবা কোনো প্রতিষ্ঠানে প্রকাশ্যে বা গোপনে চাঁদা বা অনুদান প্রদান বা প্রদানের অঙ্গীকার করতে পারেন না।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কচুয়ায় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের ক্লাস বর্জন

  চাঁদপুরের কচুয়ায় এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে রোববার শ্রেণি কার্যক্রম বর্জন করে বিক্ষোভ করেছেন...

হাইকোর্টে আট মাসে ৮৭ হাজার ৫৯৬ মামলা নিষ্পত্তি

  সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২০২৬ সালের প্রথম আট মাসে (জানুয়ারি–আগস্ট) ৮৭ হাজার ৫৯৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ...

Related Articles

ডাকসু সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরিয়ে ভেঙে ফেলা হলো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবসংস্কৃত সংগ্রহশালায় প্রদর্শিত পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ...

শেখ হাসিনা হয়তো অসুস্থ, তাই মুখ দেখান না : আসিফ নজরুল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সশরীরে বা ভিডিও বার্তায় প্রকাশ্যে না আসার কারণ...

চাঁপাইনবাবগঞ্জে ৪০ ভরি সোনা আত্মসাৎ : পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে অভিযানের নামে এক সোনা ব্যবসায়ীর কাছ থেকে ৪০ ভরি সোনা আত্মসাৎ...

হাসপাতাল ব্যবস্থাপককে বস্তায় ভরে টেনে নেওয়ার ভিডিও: বাস্তবে যা ঘটেছে

রাজধানীর মিরপুরে সাদা বস্তায় মুড়ে এক ব্যক্তিকে রহস্যজনকভাবে টেনে নেওয়ার একটি ভিডিও...