Home আন্তর্জাতিক কারাগারে রাজপাল যাদব
আন্তর্জাতিকবিনোদন

কারাগারে রাজপাল যাদব

Share
Share

বলিউডের পর্দায় যার উপস্থিতি মানেই হাসির রোল, সেই জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব এখন কারাগারে। ৯ কোটি রুপির ঋণের দায়ে শেষ পর্যন্ত এই কমেডিয়ানকে জেলহাজতে যেতে হলো । ভারতের দিল্লি হাইকোর্টের নির্দেশে বর্তমানে দিল্লির তিহার কারাগারে বন্দি রয়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ২০১০ সালে নিজের পরিচালিত সিনেমা ‘আতা পাতা লাপাতা’ নির্মাণের জন্য ৫ কোটি রুপি ঋণ নিয়েছিলেন রাজপাল। তবে দীর্ঘ সময়েও সেই অর্থ পরিশোধ করতে না পারায় সুদে-আসলে বর্তমানে তার ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯ কোটি রুপিতে।

এই বিশাল অংকের অর্থ পরিশোধের জন্য গত ৪ ফেব্রুয়ারি রাজপালকে আত্মসমর্পণের চূড়ান্ত নির্দেশ দিয়েছিলেন দিল্লি হাইকোর্ট। তবে রাজপাল আত্মসমর্পণ না করে আইনি লড়াই চালিয়ে যাওয়ার পথ বেছে নেন এবং দেনা পরিশোধের জন্য আদালতের কাছে আরও কিছুটা সময় প্রার্থনা করেন। কিন্তু রাজপালের সেই আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি স্বর্ণা কান্তা শর্মার বেঞ্চ। আদালত সাফ জানিয়ে দেন, সময় বাড়ানোর পক্ষে কোনো যুৎসই আইনি যুক্তি নেই।

আদালতের এই কঠোর অবস্থানের পরই পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। উল্লেখ্য, ‘হাঙ্গামা’, ‘ভুল ভুলাইয়া’, ‘চুপ চুপ কে’ এবং ‘ফের হেরাফেরি’র মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন রাজপাল যাদব। পর্দার এই হাসির রাজা বাস্তবে এখন কঠিন এক আইনি লড়াইয়ের মুখোমুখি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটি তরুণী

নিউইয়র্কের কুইন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি তরুণী নিশাত জান্নাত। রোববার রাতে উডসাইড এলাকায় একটি গারবেজ ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মাত্র...

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সাথে সম্মুখ যুদ্ধে ৪ ইসরায়েলি সেনা নিহত

দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকায় হিজবুল্লাহর সাথে চলমান সম্মুখ যুদ্ধে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে...

Related Articles

ইসরায়েলে ইরানের বিমান হামলা: আহত ১৬

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এক ভয়াবহ মোড় নিয়েছে। বুধবার ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল...

আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ সমাপ্তির ঘোষণা দিলেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইরানে মার্কিন সামরিক অভিযানের সমাপ্তি নিয়ে বড়...

জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত: বিপক্ষে ভোট দিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

বিশ্ব ইতিহাসের অন্যতম কলঙ্কিত অধ্যায় দাসপ্রথাকে ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান...

এখনো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার ক্ষমতা ইরানের আছে: নেতানিয়াহু

আঞ্চলিক উত্তেজনার মধ্যেই ইরানের সামরিক সক্ষমতা নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী...