Home আন্তর্জাতিক হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত

Share
Share

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছাকাছি এলাকায় মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি গানশিপ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো পাইলট বা ক্রু সদস্য হতাহত হননি বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, দুর্ঘটনায় থাকা সবাই নিরাপদ আছেন। তিনি জানান, ঘটনার কারণ অনুসন্ধানে মার্কিন সামরিক বাহিনী একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং প্রাথমিক প্রতিবেদন শিগগিরই প্রকাশ করা হবে।

তবে হেলিকপ্টারটি শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্রে ভূপাতিত হয়েছে, নাকি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে—তা এখনো নিশ্চিত করা যায়নি।

এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, হরমুজ প্রণালী এলাকায় ইরানের নৌ-অবরোধ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিয়মিতভাবে যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার দিয়ে অভিযান পরিচালনা করছে।

বিশেষজ্ঞদের মতে, সাধারণত উপকূলীয় টহল ও নজরদারির কাজে ব্যবহৃত অ্যাপাচি হেলিকপ্টার সাম্প্রতিক সময়ে সমুদ্রের গভীর এলাকায় ঝুঁকিপূর্ণ অভিযানে ব্যবহৃত হচ্ছে।

এদিকে সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হুমকি সৃষ্টি করা ইরানি ড্রোনগুলোকে তারা ভূপাতিত করেছে এবং মধ্যপ্রাচ্যে যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে।

সূত্র: নিউইয়র্ক টাইমস

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঢাকা বিশ্ববিদ্যালয় এখন স্বাধীনতাবিরোধী অমানুষদের কারখানা: ফজলুর রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘স্বাধীনতাবিরোধী অমানুষদের কারখানা’ বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ফজলুর রহমান। শুক্রবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক...

শাহজালালে ইমিগ্রেশন সিন্ডিকেট: কোড বললেই ছাড়, আটকে যাচ্ছেন প্রকৃত পর্যটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে প্রকৃত ও সাধারণ পর্যটকদের নানা অজুহাতে আটকে হয়রানি করার অভিযোগ দীর্ঘদিনের। অন্যদিকে সংঘবদ্ধ একটি দালাল চক্রের মাধ্যমে যোগাযোগ...

Related Articles

বিপুল অর্থ ঢেলেও লাভ হয়নি, মাস্কের সমর্থিত অধিকাংশ প্রার্থীই পরাজিত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর সিন্ডি হাইড-স্মিথকে...

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটের ৫ নম্বর আসনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না...

ইরানে হামলা চালিয়ে ডোনাল্ড ট্রাম্পের উচিত হবে না মার্কিন জনমত উপেক্ষা করা: গালিবাফ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দেশটির সাধারণ ভোটাররা যুদ্ধের বিরুদ্ধে তাঁদের স্পষ্ট অবস্থান জানিয়ে...

ট্রাম্পের নির্বাচনি পরাজয়ে অস্বস্তিতে নেতানিয়াহু, চাপে ইসরায়েল

  যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার রিপাবলিকান পার্টির বড়...

;