Home জাতীয় মুরাদনগরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
জাতীয়

মুরাদনগরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Share
Share

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা

কুমিল্লার মুরাদনগরে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের দেশবিরোধী ষড়যন্ত্র, অপতৎপরতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদল।

‘আমার সোনার বাংলায় দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের কোনো ঠাঁই নাই’, ‘বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আমরা ঐক্যবদ্ধ’—এই স্লোগানে মঙ্গলবার (৯ জুন) বিকেলে মুরাদনগর উপজেলা সদরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির স্থানীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন।

বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ছাত্রদল ঐক্যবদ্ধ রয়েছে। তারা অভিযোগ করেন, কিছু মহল দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

এ সময় তারা আরও বলেন, মুরাদনগরের নাম ব্যবহার করে পার্শ্ববর্তী এলাকায় মিছিল না করে সাহস থাকলে নিজ এলাকায় কর্মসূচি পালনের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন মিয়া, যুগ্ম আহ্বায়ক ফাহাদ হোসেন, আজিজ সরকার মুন্না, আশিকুল ইসলাম সাগর, মীর জাহিদ হাসান সম্রাট, রায়হান উদ্দিন, সদস্য আনোয়ার হোসেন, রহমতুল্লাহ ও আলামিনসহ স্থানীয় বিভিন্ন কলেজ ও ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘আইফোনের জন্যই এ হত্যা’

কুমিল্লার সদর দক্ষিণে সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীমকে আইফোনের জন্যই হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...

খুবি ক্যাম্পাসের পাশে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ, পিটিয়ে হত্যার অভিযোগ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) খানজাহান আলী হলের (খাজা হল) বিপরীতে মসজিদ গলিতে একটি ভবনের চতুর্থ তলা থেকে পড়ে আজমল হোসেন (২০) নামের এক শিক্ষার্থীর...

Related Articles

কুমিল্লায় জানাজা শেষে দাফন অপ্রতিমের

রাহাদুল ইসলাম সুজন, কুবি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম...

বদলে যাওয়া বাংলাদেশকে বিশ্বদরবারে তুলে ধরবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের...

অপ্রতিম হত্যাকাণ্ডে লজ্জিত ও অনুতপ্ত: কুমিল্লা-৬ আসনের এমপি

‘আমি ক্ষমাপ্রার্থী। এই এলাকার সংসদ সদস্য হিসেবে আমি লজ্জিত ও অনুতপ্ত। আমাদের...

‘অপ্রতিমের বয়স ১৩, সংখ্যাটি সরকারি ভবনের কপালে লিখে দিতে চাই’

বিএনপির নেতা শামসুজ্জামান দুদু বলেছেন, ‘অপ্রতিমের বয়স তেরো। এই সংখ্যাকে আজ আমি...