Home জাতীয় অপরাধ গৃহবধূ ধর্ষণের অভিযোগে ২ আনসার সদস্য আটক
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

গৃহবধূ ধর্ষণের অভিযোগে ২ আনসার সদস্য আটক

Share
Share

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে দায়িত্বরত দুই আনসার সদস্যের বিরুদ্ধে। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করেছে।

রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাতে জেলা সদর হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় ঘটনাটি ঘটে । ভুক্তভোগী ওই নারী বর্তমানে হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ জানায়, ঘটনার খবর পাওয়ার পরপরই রাতেই অভিযুক্ত দুই আনসার সদস্য—শাহাদাৎ হোসেন ও আবু সাঈদ—কে আটক করা হয়। পরে পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম সোমবার দুপুরে হাসপাতালে গিয়ে ভুক্তভোগী নারীর শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন এবং তার সঙ্গে কথা বলেন।

পুলিশ ও ভুক্তভোগীর স্বামীর বর্ণনা অনুযায়ী, রোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ভুক্তভোগী নারী ও তার স্বামী একটি ব্যাটারিচালিত ভ্যানে করে নারায়ণগঞ্জ থেকে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকায় নানাবাড়ির উদ্দেশে রওনা হন। বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ভ্যানের ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। নিরাপত্তার কথা ভেবে তারা কাছের সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।

এ সময় হাসপাতালের গেটে দায়িত্বরত আনসার সদস্য শাহাদাৎ হোসেন ও আবু সাঈদ তাদের সহযোগিতার আশ্বাস দিয়ে হাসপাতালের ভেতরে নিয়ে যান। অভিযোগ অনুযায়ী, তারা স্বামীকে হাসপাতালের নতুন ভবনের নিচতলায় রেখে স্ত্রীকে দ্বিতীয় তলায় নিয়ে যান। সেখানে ভয়ভীতি ও প্রভাব খাটিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করা হয়।

ঘটনার পর ভুক্তভোগী নারী নিচে নেমে তার স্বামীকে সবকিছু জানান। এরপর স্থানীয়দের সহায়তায় তারা সদর থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত হাসপাতালে গিয়ে দায়িত্বরত সব আনসার সদস্যকে ডেকে আনে। ভুক্তভোগী নারী সরাসরি অভিযুক্ত দুইজনকে শনাক্ত করেন। এরপর তাদের আটক করে থানা হেফাজতে নেওয়া হয়।

পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন,“ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে দুই আনসার সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে ভুক্তভোগীর যথাযথ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে আমরা কাজ করছি।”

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে দায়িত্বরত সব আনসার সদস্যকে ডেকে অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরে পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়। তিনি বলেন, ভুক্তভোগী নারী বর্তমানে চিকিৎসাধীন এবং তার শারীরিক পরীক্ষাসহ প্রয়োজনীয় চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

টেকনাফে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দলের নেতা, মোটরসাইকেলে আগুন, আহত ৭

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও একাধিক মামলার পলাতক আসামি ফরিদুল আলম (৩৮) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। গ্রেপ্তারের সময় উত্তেজিত জনতা...

নেতানিয়াহুর ‘দাহিয়া নীতি’ ও ট্রাম্পের যুদ্ধ জয়: ইরান সংকটে দাবার চাল কার?

    ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাত এখন এক জটিল মোড় নিয়েছে। আপাতদৃষ্টিতে মনে হতে পারে ডোনাল্ড ট্রাম্প এখানে প্রধান নিয়ন্ত্রক, কিন্তু...

Related Articles

চসিকে মেয়র প্রার্থী হিসেবে প্রস্তাব সাদিক কায়েমের নাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের...

আড়ং শোরুমে শপিং ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য রুমিন ফারহানা

রাজধানীর আড়ং শোরুম থেকে মায়ের জন্য কাপড় কিনে শপিং ব্যাগ না পেয়ে...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সাবেক উপদেষ্টার তীব্র বিরোধিতা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সস্তায় মাংস, পোলট্রি ও অন্যান্য প্রাণিজ পণ্য আমদানির চুক্তির তীব্র...

বিমানবন্দরে ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ যুবক আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ এক যুবককে আটক করেছে...