Home আন্তর্জাতিক চ্যাটজিপিটির তথ্য যাচাই না করে আদালতে জমা, ছয় মাসের জন্য নিষিদ্ধ বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবী
আন্তর্জাতিক

চ্যাটজিপিটির তথ্য যাচাই না করে আদালতে জমা, ছয় মাসের জন্য নিষিদ্ধ বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবী

Share
Share

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির তথ্য যাচাই না করে আদালতে জমা দেওয়ায় যুক্তরাজ্যে শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবী ব্যারিস্টার মুহাম্মদ মুজিবুর রহমান। পেশাগত দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে দেশটির আইনজীবী নিয়ন্ত্রক সংস্থা বার স্ট্যান্ডার্ডস বোর্ড (বিএসবি) তাঁকে ছয় মাসের জন্য আইন পেশা থেকে সাময়িকভাবে বিরত থাকার নির্দেশ দিয়েছে।

গত বছর একটি মামলার শুনানিতে লন্ডনের আপার ট্রাইব্যুনাল দেখতে পায়, মুজিবুর রহমানের জমা দেওয়া আইনি নথিতে এমন একটি মামলার উল্লেখ রয়েছে, যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই। পরে তিনি স্বীকার করেন, তথ্যটি যাচাই না করেই চ্যাটজিপিটি থেকে সরাসরি নিয়েছিলেন।

আদালত পর্যবেক্ষণে বলেছে, যাচাই-বাছাই ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার তথ্য ব্যবহার বিচারপ্রক্রিয়াকে বিভ্রান্ত করতে পারে এবং ন্যায়বিচার ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি করে।

বর্তমানে যুক্তরাজ্যভিত্তিক সংগঠন ‘বাংলাদেশ ল’ সোসাইটি ইউকে’-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ব্যারিস্টার মুজিবুর রহমান। তাঁর বিরুদ্ধে দেওয়া এই স্থগিতাদেশ গত ১৮ মে থেকে কার্যকর হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। রোববার দুপুরে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক...

ঢাকায় বাসে আগুন দিচ্ছিলেন যুবক, ধরে বেধড়ক পেটালো জনতা

  রাজধানীর আজিমপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় লোকজন। এ সময়...

Related Articles

লোহিত সাগরের মোকা বন্দরে সৌদি জোটের বিমান হামলা: নারী ও শিশুসহ নিহত ৬

লোহিত সাগরের অতি পরিচিত ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোকায় আকস্মিক বিমান হামলা...

মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী নিরাপত্তার স্বার্থে ইরানের সঙ্গে সুসম্পর্ক রাখা জরুরি: কাতারের প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যে একটি টেকসই ও কার্যকর আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলার লক্ষ্যে প্রতিবেশী...

ইমরান খানের তিন বোনই আটক, পাকিস্তানে চরম উত্তেজনা

সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানের পরিবার ও শীর্ষ...

‘নতুন অস্ত্র দেখে বিস্মিত হবে বিশ্ব’: যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের সম্ভাব্য সামরিক পদক্ষেপ বা আক্রমণের বিরুদ্ধে অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া...

;