Home আঞ্চলিক সড়কে ঝরল দুই বন্ধুর প্রাণ
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

সড়কে ঝরল দুই বন্ধুর প্রাণ

Share
Share

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে উপজেলার চট্টগ্রাম–কাপ্তাই সড়কের তক্তারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনই পরস্পরের বন্ধু এবং স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

নিহতরা হলেন—দক্ষিণ রাজানগর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের আবিদ পাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ কামাল ভান্ডারীর ছেলে আবু সুফিয়ান আরমান (১৮) এবং একই ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের আলমশাহ পাড়া হাজী বাড়ি এলাকার ওসমান গণির ছেলে মোহাম্মদ আকিব (১৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কাপ্তাই সড়কের পশ্চিম দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই আবু সুফিয়ান আরমানের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আকিবকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকরা আকিবের অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১২টার দিকে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি উদ্ধার করে। রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, “ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কক্সবাজার সরকারি কলেজে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

“আজকের পদক্ষেপ-আগামী নিরাপত্তা” স্লোগানকে সামনে রেখে কক্সবাজার সরকারি কলেজে ক্যাম্পাস সৌন্দর্য বর্ধন, পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষা কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আয়োজিত এ...

খাল খননের পর দুই পাড়ে ৭ হাজার গাছ রোপণ, সবুজায়নের উদ্যোগ পীরগঞ্জে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার হাজীপুর ইউনিয়নের অন্তার ব্রিজ থেকে সেনগাঁও ইউনিয়নের হাতিডুবা ব্রিজ পর্যন্ত...

Related Articles

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ মাকসুদুর রহমান,শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘মহরশী’-তে জুন ২০২৬ মাসের...

সিলেটে আলোচিত হত্যা মামলাগুলোর দ্রুত বিচার হওয়া উচিত ;সিসিক প্রশাসক

সিলেট নগরীর অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর...

নগরীর প্রতিটি পাড়া-মহল্লার সড়ক পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হচ্ছে: সিসিক প্রশাসক

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও...

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রেজাউল হাসান কয়েস...