Home জাতীয় চট্টগ্রাম-৫ আসনে মনোনয়নপত্র বাতিল
জাতীয়

চট্টগ্রাম-৫ আসনে মনোনয়নপত্র বাতিল

Share
Share

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে মনোনয়নপত্র বাছাইয়ের দিনে রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার মো. জিয়া উদ্দিন এ সিদ্ধান্ত ঘোষণা করেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, হলফনামার সঙ্গে জমা দেওয়া দলীয় মনোনয়নপত্রের স্বাক্ষরের সঙ্গে নির্বাচন কমিশন থেকে পাঠানো দলীয় মনোনয়নপত্রের স্বাক্ষরের মিল না পাওয়ায় আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

মনোনয়নপত্র যাচাইয়ের দিন সকালে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে একদল লোক জড়ো হয়ে আনিসুল ইসলাম মাহমুদের বিরুদ্ধে স্লোগান দেয়। পরিস্থিতি বিবেচনায় কার্যালয়ের সামনে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়। এ সময় আনিসুল ইসলাম মাহমুদের পক্ষে থাকা এক আইনজীবী অভিযোগ করেন, মনোনয়ন যাচাই চলাকালে তার প্রস্তাবক ও সমর্থনকারীকে সম্মেলনকক্ষে প্রবেশে বাধা দেওয়া হয়েছে।

একই দিনে এ আসনে আরও দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। তারা হলেন স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-কোষাধ্যক্ষ এস এম ফজলুল হক এবং সাবেক হুইপ ওয়াহিদুল আলমের মেয়ে সাকিলা ফারজানা। নির্বাহী হাকিম হেদায়েত উল্যাহ জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রয়োজনীয় এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল পাওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, ফজলুল হক ও সাকিলা ফারজানা দুজনই বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে চট্টগ্রাম-৫ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্যামসাং পরিবারে রেকর্ড ৮ বিলিয়ন ডলার উত্তরাধিকার কর পরিশোধ

দক্ষিণ কোরিয়ার বৃহৎ শিল্পগোষ্ঠী স্যামসাংয়ের পরিবারের সদস্যরা দেশটির ইতিহাসে সর্বোচ্চ প্রায় ৮ বিলিয়ন ডলার (১২ ট্রিলিয়ন ওন) উত্তরাধিকার কর পরিশোধ করেছেন। কোম্পানির নির্বাহী...

আট বিভাগে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি

দেশের আটটি বিভাগে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর ও বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা ‘ওয়েদার অবজারভেশন টিম’। সোমবার (৪...

Related Articles

‘মব’ জনগনের প্রতিক্রিয়া:আইনমন্ত্রী

দেশে বিভিন্ন ঘটনার পর ‘মব’ বা গণজমায়েতের মাধ্যমে জনগণের প্রতিক্রিয়া প্রকাশ নিয়ে...

হাম প্রাদুর্ভাব ও শিশুমৃত্যুর ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার শাস্তির দাবি

দেশে হামে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য...

কারিগরি ত্রুটি ছাড়া দেশে লোডশেডিং নেই ইকবাল হাসান মাহমুদ টুকু

দেশের কোথাও বর্তমানে লোডশেডিং নেই বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ...

ইউনূস সরকারের কর্মকাণ্ড তদন্তে কমিশন গঠনের আবেদন

অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তদন্তের দাবিতে একটি কমিশন...