Home জাতীয় অপরাধ সীমান্ত আইন লঙ্ঘন: বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক
অপরাধআইন-বিচারআন্তর্জাতিকজাতীয়

সীমান্ত আইন লঙ্ঘন: বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

Share
Share

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে এক বিএসএফ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২১ ডিসেম্বর) দহগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আঙ্গরপোতা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ডিএএমপি ১/৭ এস–এর কাছে ডাঙ্গাপাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। আটক বিএসএফ সদস্যের নাম বেদ প্রকাশ বলে জানা গেছে।

৫১ বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, আটক বেদ প্রকাশ ভারতের ১৭৪/অর্জুন ক্যাম্পের সদস্য। তিনি গরু ধাওয়া করতে গিয়ে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ ঢুকে পড়েন। এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যান।

বিজিবির হেফাজতে থাকা বিএসএফ সদস্যের কাছ থেকে একটি শর্টগান, দুই রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

দহগ্রাম সংগ্রাম কমিটির সম্পাদক রেজানুর রহমান রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দহগ্রাম ভারতবেষ্টিত এলাকা হওয়ায় বিএসএফ সদস্যদের উস্কানিমূলক তৎপরতা দীর্ঘদিন ধরেই চলছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। তবে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, দহগ্রাম-আঙ্গরপোতা ক্যাম্পের সুবেদার আইয়ুব আলী বিএসএফ সদস্য আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পরবর্তী আইনগত ও কূটনৈতিক প্রক্রিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সম্পন্ন করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভূরুঙ্গামারী–ঢাকা বাস সার্ভিস পুনরায় চালুর দাবিতে মানববন্ধন

হাসান মাহমুদ জয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী দূরপাল্লার ‘ডে অ্যান্ড নাইট’ কোচ সার্ভিস পুনরায় চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩...

চালিবন্দর মহাশ্মশানের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস সিসিক প্রশাসকের

সিলেট প্রতিনিধি সিলেট নগরের চালিবন্দর মহাশ্মশান ঘাটের অবকাঠামোগত উন্নয়ন ও সেবার পরিধি বাড়াতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক...

Related Articles

নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার

ওমর ফারুক, কক্সবাজার কক্সবাজারের মাতামুহুরি উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার...

পরীমণিকাণ্ডে চাকরি হারাচ্ছেন এডিসি সাকলায়েন: বাধ্যতামূলক অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত

চিত্রনায়িকা পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক ও সরকারি বাসভবনে রাত্রিযাপনের চাঞ্চল্যকর অভিযোগ প্রমাণিত...

যেভাবে ‘এমপি বন্ধু’র কৌশলে দুবাইয়ে ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমদ

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমদ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নয়, বরং...

রাজশাহীতে গ্রিন টিভির সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সশস্ত্র হামলা

রাজশাহী মহানগরীতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে এক সাংবাদিকের ওপর...