Home জাতীয় সিসিইউতে খালেদা জিয়া, এভারকেয়ারে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা
জাতীয়বিএনপিরাজনীতি

সিসিইউতে খালেদা জিয়া, এভারকেয়ারে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা

Share
Share

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

গত রোববার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। সিসিইউতে নেওয়ায় তিনি এখন আরও নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানা গেছে।

৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের জটিলতাসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে নিয়মিতই হাসপাতালে ভর্তির প্রয়োজন পড়ে। এবারের অসুস্থতার আগে তিনি গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। সেখানে ১১৭ দিন চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি।

হাসপাতাল সূত্র জানায়, তার অবস্থার ওপর চিকিৎসক দল নিয়মিত নজর রাখছে এবং প্রয়োজনীয় সব চিকিৎসা দেওয়া হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোড়ালিতে চোট পেলেন এমবাপ্পে, কতটা গুরুতর

মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে জয়ের আনন্দের মাঝেই এক মুহূর্তের জন্য দুশ্চিন্তায় পড়ে ফ্রান্স। ম্যাচের দ্বিতীয়ার্ধে গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়েন দলের অধিনায়ক কিলিয়ান...

ট্রাম্পের যুদ্ধবিরতি নিয়ে মন্তব্যে বিশ্ববাজারে অস্থিরতা, বেড়েছে তেলের দাম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত দেওয়ার পর আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে দাম বেড়েছে। একই...

Related Articles

ঝালকাঠিতে বাড়ির উঠানে খেলার সময় বিষধর সাপের কামড়: তিন বছরের শিশুর মৃত্যু

ঝালকাঠির কাঁঠালিয়ায় বাড়ির উঠানে খেলার সময় বিষধর সাপের কামড়ে মোসা. নুসরাত আক্তার...

দেশে ফেরার ঝুঁকি নেবেন না শেখ হাসিনা : বিশ্লেষকদের মতে ঝুঁকি নেওয়ার সাহস নেই

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে...

শাহজালাল বিমানবন্দরে বন্ধ বিমানে ৫ ঘণ্টা জিম্মি ১৮২ যাত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি আন্তর্জাতিক ফ্লাইটের ১৮২ জন যাত্রীকে সাড়ে পাঁচ...