Home জাতীয় অপরাধ হোয়াইট হাউসের কাছে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি: আফগান নাগরিক আটক
অপরাধআইন-বিচারআন্তর্জাতিক

হোয়াইট হাউসের কাছে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি: আফগান নাগরিক আটক

Share
Share

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের নিকটবর্তী এলাকায় ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি করার ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে ঘটে যাওয়া এই ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় অবস্থান করছিলেন। ওয়াশিংটন ডিসি মেট্রোপলিটন পুলিশ জানায়, এক সন্দেহভাজন ব্যক্তি হঠাৎ করে টহলরত দুই ন্যাশনাল গার্ড সদস্যকে লক্ষ্য করে গুলি চালান। গুলির শব্দ শোনার পর কাছাকাছি থাকা অন্যান্য সদস্যরা দ্রুত তাকে আটকে ফেলেন। পরে গুরুতর আহত অবস্থায় সন্দেহভাজনকে হাসপাতালে নেওয়া হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প এক লাইভ ভাষণে জানান যে, অভিযুক্ত ব্যক্তি একজন আফগান নাগরিক, যিনি ২০২১ সালের সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। তিনি বলেন, “ বাইডেন প্রশাসনের সময় যারা আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে এসেছে আবার তাদের সকলের নিরাপত্তা যাচাই করতে হবে।”

এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল জানিয়েছেন, আহত দুই ন্যাশনাল গার্ড সদস্যের অবস্থা এখনও সংকটাপন্ন। এ ঘটনা ‘আইন প্রয়োগকারী কর্মকর্তাদের ওপর হামলা’ হিসেবে তদন্ত করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

ওয়াশিংটন ডিসি পুলিশ আরও জানায়, হামলাকারী ঘটনাস্থলেই পুলিশের গুলিতে আহত হন। পরে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। ওয়েস্ট ভার্জিনিয়ার গভর্নর প্যাট্রিক মরিসি প্রথমদিকে দাবি করেছিলেন যে দুটি ন্যাশনাল গার্ড সদস্য মারা গেছেন। কিন্তু পরে সরকারি সূত্র জানায়, তারা বেঁচে আছেন, যদিও অবস্থার উন্নতি হয়নি।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এক বিবৃতিতে জানানো হয়, সন্দেহভাজনের নাম রহমানুল্লাহ লাখামাল, যিনি আফগানিস্তানের নাগরিক। তাকে “অপরাধমূলক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী” হিসেবে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবা (USCIS) জানিয়েছে, এ ঘটনার পর সকল আফগান অভিবাসন আবেদন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং নতুন করে ভেরিফিকেশন প্রোটোকল পর্যালোচনা করা হবে।

প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যকে কেন্দ্র করে অভিবাসন নীতি নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, হোয়াইট হাউসের কাছে এমন হামলা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কাঠামোর উপর বড় প্রশ্ন তৈরি করেছে। এফবিআই ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো যৌথভাবে ঘটনার কারণ, উদ্দেশ্য ও হামলাকারীর পটভূমি বিশ্লেষণ করে দেখছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘সরকারি দপ্তরে টাকা না দিলে শ্রমিকদের ৩০-৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম’

সরকারের বিভিন্ন দপ্তরে ব্যবসায়ীদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে না হলে শ্রমিকদের মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব হতো বলে মন্তব্য...

ডাব চুরি করতে উঠে যুবক সাড়ে তিন ঘণ্টা গাছেই, ফায়ার সার্ভিসও নামাতে পারেনি

ডাব চুরি করতে নারকেলগাছে উঠেছিলেন এক যুবক। কিন্তু স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে আর নিচে নামার সাহস পাচ্ছিলেন না তিনি। তাঁর ভয়, গাছ...

Related Articles

গাজায় ত্রাণ কার্যক্রম দেখতে মিসরের রাফাহ সীমান্তে লুইস হ্যামিল্টন

সাতবারের ফর্মুলা ওয়ান (এফ১) বিশ্বচ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন গাজায় মানবিক সহায়তা পাঠানোর কার্যক্রম...

শ্রীমঙ্গলে হাসিব উল ইসলামের ওপর হামলা, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও জুলাই আন্দোলনের কেন্দ্রীয়...

ইরানকে পারমাণবিক শক্তিধর হিসেবে মেনে নিতে চাপ আসতে পারে: নেতানিয়াহু

ইরানকে পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে মেনে নিতে শিগগিরই ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ...

জাকির নায়েকের বাবা ডা. আব্দুল করিম নায়েক: ছেলের স্বপ্নের পাশে যেভাবে দাঁড়িয়েছিলেন

জাকির নায়েককে চেনেন বিশ্বের লাখো মানুষ। ইসলাম ও তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে বক্তব্য...

;