Home আঞ্চলিক হাতিরঝিলে ৮ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

হাতিরঝিলে ৮ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

Share
Share

রাজধানীর হাতিরঝিল এলাকায় ৮ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের পরিচালিত বিশেষ অভিযানে মুক্তা আক্তার (২৭) এবং মো. সুলতান (২২) নামে দুই জনকে আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পশ্চিম রামপুরা–হাতিরঝিল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় আটক দুই কারবারির কাছ থেকে মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তদন্ত সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মুক্তা আক্তারের বিরুদ্ধে কুমিল্লা ও কক্সবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় গাঁজা সরবরাহ করছিল বলে ধারণা করছে সিটিটিসি।

গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে ডিএমপি জানিয়েছে। সংস্থাটি আরও জানায়, রাজধানীতে মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নওগাঁর মহাদেবপুরে মামলার সাক্ষীকে কুপিয়ে জখমের অভিযোগ, এলাকায় আতঙ্ক

নওগাঁর মহাদেবপুরে মাদক-সংক্রান্ত একটি মামলার সাক্ষীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার (৬...

ফিফার পরিসংখ্যান বলছে, এই বিশ্বকাপে সেরা দল আর্জেন্টিনা

সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের হাইভোল্টেজ ম্যাচের আগে পরিসংখ্যানেও নিজেদের আধিপত্যের প্রমাণ দিচ্ছে আর্জেন্টিনা। ফিফার সর্বশেষ পরিসংখ্যান বলছে, চলতি বিশ্বকাপে মাঠের পারফরম্যান্সে কোচ লিওনেল...

Related Articles

বিশ্বকাপের খেলা দেখার সময় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কানে হেডফোন লাগিয়ে মোবাইল ফোনে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের মধ্যকার হাইভোল্টেজ...

সিলেটে প্রেমিকের সঙ্গ না ছাড়ায় স্কুলপড়ুয়া মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে পিতা গ্রেফতার

সিলেটের বিয়ানীবাজারে নিজের কিশোরী মেয়ে রায়কা আক্তার রিয়াকে (১৭) নির্মমভাবে কুপিয়ে হত্যার...

কুমিল্লায় আজান দেওয়ার সময় হঠাৎ লুটিয়ে পড়ে ইমামের মর্মান্তিক মৃত্যু

কুমিল্লার বুড়িচং উপজেলায় এশার আজান দেওয়ার সময় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে মসজিদের...