Home জাতীয় শৈলকুপায় ট্রাকের ধাক্কায় কিশোর নিহত
জাতীয়দুর্ঘটনা

শৈলকুপায় ট্রাকের ধাক্কায় কিশোর নিহত

Share
Share

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মারুফ হোসেন (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার শেখপাড়া বাজার এলাকায় ঘটে এ দুর্ঘটনা। এতে আরও দুই কিশোর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত মারুফ স্থানীয় আলমডাঙ্গা গ্রামের আব্দুল লতিফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত প্রায় ৮টার দিকে শেখপাড়া বাজার এলাকা থেকে মোটরসাইকেলযোগে তিন কিশোর গাড়াগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। তারা শেখপাড়া পাম্পের সামনে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার পর মোটরসাইকেলটি রাস্তার পাশে ছিটকে পড়ে এবং আরোহীরা গুরুতর আহত হয়।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মারুফের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় তাকে তাৎক্ষণিক ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।তবে ঢাকায় নেওয়ার পথে, তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত দুই কিশোর এখনো ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘাতক ট্রাকটিকে আটক করে। আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন,“ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে সনাক্তের চেষ্টা চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নওগাঁর মহাদেবপুরে মামলার সাক্ষীকে কুপিয়ে জখমের অভিযোগ, এলাকায় আতঙ্ক

নওগাঁর মহাদেবপুরে মাদক-সংক্রান্ত একটি মামলার সাক্ষীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার (৬...

ফিফার পরিসংখ্যান বলছে, এই বিশ্বকাপে সেরা দল আর্জেন্টিনা

সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের হাইভোল্টেজ ম্যাচের আগে পরিসংখ্যানেও নিজেদের আধিপত্যের প্রমাণ দিচ্ছে আর্জেন্টিনা। ফিফার সর্বশেষ পরিসংখ্যান বলছে, চলতি বিশ্বকাপে মাঠের পারফরম্যান্সে কোচ লিওনেল...

Related Articles

বিশ্বকাপের খেলা দেখার সময় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কানে হেডফোন লাগিয়ে মোবাইল ফোনে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের মধ্যকার হাইভোল্টেজ...

সিলেটে প্রেমিকের সঙ্গ না ছাড়ায় স্কুলপড়ুয়া মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে পিতা গ্রেফতার

সিলেটের বিয়ানীবাজারে নিজের কিশোরী মেয়ে রায়কা আক্তার রিয়াকে (১৭) নির্মমভাবে কুপিয়ে হত্যার...

কুমিল্লায় আজান দেওয়ার সময় হঠাৎ লুটিয়ে পড়ে ইমামের মর্মান্তিক মৃত্যু

কুমিল্লার বুড়িচং উপজেলায় এশার আজান দেওয়ার সময় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে মসজিদের...