Home আঞ্চলিক শ্যামনগরে বিষ মিশানো পিঠা খেয়ে একই পরিবারের ১০ জন হাসপাতালে
আঞ্চলিকজাতীয়

শ্যামনগরে বিষ মিশানো পিঠা খেয়ে একই পরিবারের ১০ জন হাসপাতালে

Share
Share

সাতক্ষীরার শ্যামনগরে ভুলবশত বিষ মিশানো পিঠা খেয়ে একই পরিবারের ১০ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার বিকাল ৪টার দিকে পিঠা খাওয়ার পরপরই তারা বমি, মাথা ঘোরা ও অসুস্থতা অনুভব করলে বিকাল ৫টার দিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

অসুস্থদের মধ্যে রয়েছেন—মেহজাবিন (১০), সামিয়া (৪), আকলিমা (৩৫), জান্নাতি (১৫), অজিহা (১৮ মাস), শারমিন (২৩), মিতা (৩৫), উম্মে হাবিবা (২১ মাস), আইয়ুব খান (৬৫) ও সাঈদ হোসেন (৫০)। তারা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর এলাকার একই পরিবারের সদস্য।

ভর্তি আইয়ুব খান জানান, বাড়িতে অতিথি থাকায় বিকেলে পিঠা তৈরি করা হয়। এ সময় তার মেয়ে আকলিমা ভুল করে চিনির পরিবর্তে ধানক্ষেতে ব্যবহৃত দানাদার কীটনাশক পিঠার মিশ্রণে দিয়ে ফেলেন। পিঠা খাওয়ার সময় অস্বাভাবিক গন্ধ ও বালির মতো দানা অনুভূত হলে সন্দেহ হয়। পরে বিষয়টি নিশ্চিত হয়ে সবাইকে দ্রুত হাসপাতালে আনা হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকির হোসেন বলেন, “রোগীদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং ১০ জনকেই পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়লেন আব্দুল্লাহ আল জাবের ও ফাতিমা তাসনিম জুমা

ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক ও বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল জাবের এবং সংগঠনটির বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাকালীন সদস্য ফাতিমা তাসনিম জুমা...

মৌসুমি বায়ু সক্রিয়, আগামী পাঁচ দিন সারা দেশে ভারি বৃষ্টির পূর্বাভাস

দেশের ওপর মৌসুমি বায়ু প্রবলভাবে সক্রিয় থাকায় আগামী পাঁচ দিন সব বিভাগেই মাঝারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৮...

Related Articles

ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে...

খিলগাঁওয়ে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার, স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ

রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান এলাকায় একটি ভাড়া বাসা থেকে সানজিদা আক্তার মারিয়া...

১৯ দিনের ব্যবধানে খোলা হলো শাহজালালের মাজারের দানবাক্স 

১৯ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা...

সিলেট ওসমানী বিমানবন্দরে ফিরছে বিদেশি এয়ারলাইন্স, প্রস্তুত তিন সংস্থা

দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে সিলেটবাসীর। পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হলেও এতদিন ওসমানী...