Home আঞ্চলিক শ্যামনগরে বিষ মিশানো পিঠা খেয়ে একই পরিবারের ১০ জন হাসপাতালে
আঞ্চলিকজাতীয়

শ্যামনগরে বিষ মিশানো পিঠা খেয়ে একই পরিবারের ১০ জন হাসপাতালে

Share
Share

সাতক্ষীরার শ্যামনগরে ভুলবশত বিষ মিশানো পিঠা খেয়ে একই পরিবারের ১০ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার বিকাল ৪টার দিকে পিঠা খাওয়ার পরপরই তারা বমি, মাথা ঘোরা ও অসুস্থতা অনুভব করলে বিকাল ৫টার দিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

অসুস্থদের মধ্যে রয়েছেন—মেহজাবিন (১০), সামিয়া (৪), আকলিমা (৩৫), জান্নাতি (১৫), অজিহা (১৮ মাস), শারমিন (২৩), মিতা (৩৫), উম্মে হাবিবা (২১ মাস), আইয়ুব খান (৬৫) ও সাঈদ হোসেন (৫০)। তারা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর এলাকার একই পরিবারের সদস্য।

ভর্তি আইয়ুব খান জানান, বাড়িতে অতিথি থাকায় বিকেলে পিঠা তৈরি করা হয়। এ সময় তার মেয়ে আকলিমা ভুল করে চিনির পরিবর্তে ধানক্ষেতে ব্যবহৃত দানাদার কীটনাশক পিঠার মিশ্রণে দিয়ে ফেলেন। পিঠা খাওয়ার সময় অস্বাভাবিক গন্ধ ও বালির মতো দানা অনুভূত হলে সন্দেহ হয়। পরে বিষয়টি নিশ্চিত হয়ে সবাইকে দ্রুত হাসপাতালে আনা হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকির হোসেন বলেন, “রোগীদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং ১০ জনকেই পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইডেন কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি সংসদে

জাতীয় সংসদে দেশের অন্যতম বৃহৎ নারী শিক্ষাপ্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জানিয়েছেন মাদারীপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ইডেন কলেজের...

জরিপ: প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ

দেশের তিন-চতুর্থাংশের বেশি মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব পালনের ধরনকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান ডেল্টাগ্রাম। প্রতিষ্ঠানটির পরিচালিত এক জরিপে অংশ...

Related Articles

সিলেট ওসমানী বিমানবন্দরে ফিরছে বিদেশি এয়ারলাইন্স, প্রস্তুত তিন সংস্থা

দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে সিলেটবাসীর। পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হলেও এতদিন ওসমানী...

দুই সপ্তাহে প্রবাসে প্রাণ গেল সিলেটের ৯ যুবকের, দিশেহারা পরিবার

উন্নত জীবনের স্বপ্ন আর পরিবারের মুখে হাসি ফোটাতে প্রতিবছর সিলেট থেকে হাজারো...

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় ডা. শফিকুর রহমান, পানিতে নেমে খোঁজ নিলেন ক্ষতিগ্রস্তদের

চট্টগ্রামের বাঁশখালীর বন্যাকবলিত গুনাগরি এলাকায় ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিয়েছেন...

টানা বর্ষণে রোহিঙ্গা শিবিরে মানবিক সংকট, ১৫ জনের মৃত্যু; ক্ষতিগ্রস্ত ২৬ হাজারের বেশি

ওমর ফারুক কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে টানা বর্ষণে আবারও মানবিক সংকট দেখা...