Home আন্তর্জাতিক বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত
আন্তর্জাতিক

বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত

Share
Share

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের লক্ষ্যভিত্তিক বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার হায়সম আলী তাবাতাবাই নিহত হয়েছেন। এই হামলার পর অঞ্চলে উত্তেজনা আরও বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। সোমবার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

রোববার বৈরুতের দাহিয়েহ এলাকায় হিজবুল্লাহ নিয়ন্ত্রিত একটি অ্যাপার্টমেন্ট ভবনে চালানো এই হামলায় তাবাতাবাইসহ কমপক্ষে পাঁচজন নিহত হন। হিজবুল্লাহর সশস্ত্র শাখার চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালনকারী তাবাতাবাইয়ের মৃত্যুর বিষয়টি পরে, সংগঠনটির এক বিবৃতিতে নিশ্চিত করা হয়। যদিও বিবৃতিতে তাকে “মহান কমান্ডার” হিসেবে উল্লেখ করা হলেও সুনির্দিষ্ট পদ জানানো হয়নি।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা এই অভিযানে তাবাতাবাইকে ‘নিষ্ক্রিয়’ করেছে। এর আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দফতর জানায়, হামলার মূল লক্ষ্যই ছিলেন এই শীর্ষ কমান্ডার। ইসরায়েলি গণমাধ্যম দাবি করেছে, গত বছরের যুদ্ধের পর তাবাতাবাইকে হত্যার এটি ছিল তৃতীয় প্রচেষ্টা।

হিজবুল্লাহর জ্যেষ্ঠ কর্মকর্তা মাহমুদ ক্বোমাতি বলেন, এই হামলা “রেড লাইন অতিক্রম” করেছে। তিনি জানান, সংগঠনের নেতৃত্ব এখন সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করছে। তার মতে, এই হামলা লেবাননের বিভিন্ন অঞ্চলে উত্তেজনার নতুন দ্বার খুলে দিয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলায় অন্তত ২৮ জন আহত হয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএএ’র তথ্যমতে, হারেত হ্রেইক এলাকার আল-আরিদ স্ট্রিটে অবস্থিত ওই ভবনে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যা পার্কিং এলাকা, গাড়ি ও আশপাশের বেশ কিছু ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়।

বৈরুত থেকে আল জাজিরার সাংবাদিক জেইনা খোদর জানান, ইসরায়েলের ধারাবাহিক হামলা আরও তীব্র হতে পারে বলে লেবাননে উদ্বেগ বাড়ছে। তার ভাষায়, হিজবুল্লাহ এখন অত্যন্ত জটিল পরিস্থিতির মুখোমুখি—জবাব দিলে বড় সংঘাতের ঝুঁকি, আর না দিলে আরও বড় হামলার সম্ভাবনা রয়েছে।

১৯৬৮ সালে বৈরুতে জন্ম নেওয়া তাবাতাবাইয়ের মা লেবানিজ ও বাবা ইরানি। দক্ষিণ লেবাননে বড় হওয়া তাবাতাবাই মাত্র ১২ বছর বয়সে হিজবুল্লাহতে যোগ দেন। পরে সংগঠনের সামরিক কাঠামোয় দ্রুত উত্থান ঘটে তার।

নিরাপত্তা বিশ্লেষক আলি রিজক বলেন, এখন মূল প্রশ্ন হলো হিজবুল্লাহ কীভাবে প্রতিক্রিয়া জানাবে। তিনি বলেন, “আমার মতে, হিজবুল্লাহ নেতানিয়াহুকে পূর্ণাঙ্গ যুদ্ধে যাওয়ার অজুহাত দিতে চাইবে না। এতে নেতানিয়াহুর রাজনৈতিকভাবে লাভ হবে এবং লেবাননের ক্ষতি বাড়বে।
সূত্র: বিবিসি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকদের মারধরে ব্রাজিল সমর্থকের মৃত্যু

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লায় আর্জেন্টিনা-মিশরের ফুটবল ম্যাচ চলাকালে খেলা নিয়ে কথাকাটাকাটির জেরে সংঘর্ষে এক ব্রাজিল সমর্থক নিহত হয়েছেন। মঙ্গলবার (৭জুলাই) রাত সাড়ে...

ভারতে মুসলিম নারীদের যৌন হেনস্থায় যেভাবে এআই ব্যবহার করছে হিন্দুত্ববাদীরা

ভারতে ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে মুসলিম নারীদের টার্গেট করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির চরম অপব্যবহারের এক ভয়াবহ চিত্র সামনে এসেছে। সম্প্রতি...

Related Articles

টেইলর সুইফটের চেয়েও নিজেকে জনপ্রিয় দাবি ট্রাম্পের: বললেন, ‘টিকটকে আমিই এক নম্বর’

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তাঁর স্বভাবসুলভ ও চমকপ্রদ মন্তব্যের কারণে...

তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন

মাঠের ফুটবলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে যখন উদযাপনে মত্ত আর্জেন্টিনা, ঠিক তখনই...

কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ইরানের দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার সামরিক সংঘাত এক রক্তক্ষয়ী ও অনিয়ন্ত্রিত...

ছাত্রকে নিয়মিত নগ্ন ছবি পাঠাতেন মার্কিন শিক্ষক: দুই বছরের কারাদণ্ড দিলেন আদালত

পবিত্র শিক্ষকতা পেশার আড়ালে এক অপ্রাপ্তবয়স্ক ছাত্রকে অনবরত নিজের আপত্তিকর ও নগ্ন...