Home আঞ্চলিক গাইবান্ধায় কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
আঞ্চলিকজাতীয়রাজনীতি

গাইবান্ধায় কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

Share
Share

আদালতের নির্দেশে পুনরায় গাইবান্ধা জেলা কারাগারে পাঠানোর পর অসুস্থ হয়ে মারা গেছেন তারিক রিফাত (৪২) নামের ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা। রোববার (২৩ নভেম্বর) বিকেলে কারাগার থেকে অসুস্থ অবস্থায় সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তারিক রিফাত গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিলেন। তিনি প্রভুরামপুর গ্রামের মৃত আবু তাহের বিএসসি চেয়ারম্যানের ছেলে।

গত ১৭ নভেম্বর কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর জেলগেটে বের হওয়ার সঙ্গে সঙ্গে গোবিন্দগঞ্জ থানা পুলিশ গাইবান্ধা সদর থানা পুলিশের সহায়তায় তাকে পুনরায় গ্রেফতার করে। ওসি বুলবুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন তারিক রিফাত।

গ্রেফতারের পর অসুস্থতা অনুভব করলে প্রথমে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে চিকিৎসা নিয়ে শনিবার দুপুরে ছাড়পত্র পাওয়ার পর তাকে পুলিশি প্রহরায় থানায় আনা হয়।

রোববার আদালতের মাধ্যমে পুনরায় জেলা কারাগারে পাঠানোর পর সেখানে আবারও বুকে ব্যথা অনুভব করেন তিনি। গাইবান্ধা জেলা কারাগারের জেলার আতিকুর রহমান জানান, কারাগারে আনার পরপরই তার শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। দ্রুত তাকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তারিক রিফাতের বিরুদ্ধে গত বছরের ৫ আগস্ট ফুলপুকুরিয়া এলাকায় হামলা, বিএনপি অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ, জামায়াত নেতাকে হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের একাধিক মামলা ছিল। এসব মামলার মধ্যে অন্তত দুটি মামলায় তিনি এজাহারনামীয় আসামি ছিলেন। গত ১৯ অক্টোবর তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।

ঘটনাটি নিয়ে স্থানীয় পর্যায়ে নানা আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকদের মারধরে ব্রাজিল সমর্থকের মৃত্যু

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লায় আর্জেন্টিনা-মিশরের ফুটবল ম্যাচ চলাকালে খেলা নিয়ে কথাকাটাকাটির জেরে সংঘর্ষে এক ব্রাজিল সমর্থক নিহত হয়েছেন। মঙ্গলবার (৭জুলাই) রাত সাড়ে...

ভারতে মুসলিম নারীদের যৌন হেনস্থায় যেভাবে এআই ব্যবহার করছে হিন্দুত্ববাদীরা

ভারতে ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে মুসলিম নারীদের টার্গেট করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির চরম অপব্যবহারের এক ভয়াবহ চিত্র সামনে এসেছে। সম্প্রতি...

Related Articles

অন্ধকারে সেন্ট মার্টিন, ল্যাম্পের আলোয় কাটছে দ্বীপবাসীর রাত

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ও বৈরী আবহাওয়ার প্রভাবে...

‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন 

মন্ত্রিসভা ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার...

আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও হতে পারে অতি ভারী বর্ষণ

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ সময়...

সিলেট মহানগর বিএনপির ৫৭ সদস্যের উপদেষ্টা কমিটি অনুমোদন

সিলেট মহানগর বিএনপির ৫৭ সদস্যের উপদেষ্টা কমিটি অনুমোদন করা হয়েছে। দলীয় কার্যক্রম...