Home আঞ্চলিক জাপানের ওইতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৭০টি ভবন
আঞ্চলিকআন্তর্জাতিকদুর্ঘটনা

জাপানের ওইতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৭০টি ভবন

Share
Share

জাপানের দক্ষিনাঞ্চলীয় শহর ওইতায় মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা ৪০ মিনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মাত্র এক রাতেই আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে ১৭০টিরও বেশি ভবন। শহরের বেশির ভাগ এলাকা রাতভর আগুনের শিখায় দগ্ধ ছিল এবং এতে প্রায় ৩০০টিরও বেশি বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

জাপানের জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা জানিয়েছে, ওইতা শহরের সাগানোসেকি জেলায় এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় এখনও একজন নিখোঁজ রয়েছেন। তবে অন্তত ১৭৫ জনকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। অগ্নিনির্বাপণকর্মী ও স্থানীয়রা রাতভর আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়েছেন।

ফুটেজে দেখা গেছে, বহু ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, ধোঁয়ার ঘন কুণ্ডলী আকাশে উঁচুতে উঠছে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন এবং অগ্নিনির্বাপণ বাহিনী তৎপর রয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচি সামাজিক মাধ্যমে জানিয়েছেন, ওইতা প্রিফেকচারের গভর্নরের অনুরোধে একটি সামরিক অগ্নিনির্বাপক হেলিকপ্টার পাঠানো হয়েছে। আঞ্চলিক সরকার জানিয়েছে, সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করে সম্ভাব্য সহায়তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ওইতার কিছু অংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের জন্য জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। সরকার এবং উদ্ধারকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত চলছে। স্থানীয় প্রশাসন এবং অগ্নিনির্বাপণ সংস্থা জনগণকে নিরাপদে সরিয়ে নেওয়া এবং আগুন নিয়ন্ত্রণে রাখার জন্য সতর্কতা অবলম্বন করতে নির্দেশ দিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোয়াইনঘাটে জামায়াতের ইফতার মাহফিল ও আলোচনা সভা

মোঃ আজিজুর রহমান গোয়াইনঘাট সিলেট প্রতিনিধি | সিলেটের গোয়াইনঘাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।...

বিশ্বনাথে পাঁচ শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলায় পাঁচ শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার রামপাশা...

Related Articles

বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত বিষয়ে গোয়াইনঘাটে সাংবাদিক মতবিনিময় সভা

মোঃ আজিজুর রহমান, সিলেট প্রতিনিধি। সিলেটের গোয়াইনঘাট উপজেলাকে বাল্যবিবাহ, স্কুল থেকে ঝরে পড়া...

সিলেটে পুলিশের অভিযানে শীর্ষ ছিনতাইকারী ঝাড়ু মিয়া গ্রেফতার

সিলেট মহানগরে পুলিশের অভিযানে শীর্ষ ছিনতাইকারী হিসেবে পরিচিত এক ব্যক্তিকে গ্রেফতার করা...

কয়েক সপ্তাহেই মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ হবে: মার্কিন জ্বালানি সচিব

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত শিগগিরই শেষ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন জ্বালানি...

সিলেট বিভাগের তিন জেলা পরিষদে বিএনপি নেতাদের প্রশাসক নিয়োগ

সিলেট বিভাগের তিনটি জেলা পরিষদে প্রশাসক হিসেবে বিএনপির তিন নেতাকে নিয়োগ দেওয়া...