Home আন্তর্জাতিক লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ১৩
আন্তর্জাতিকদুর্ঘটনা

লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ১৩

Share
Share

লেবাননের দক্ষিণাঞ্চলে একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলের ড্রোন হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সাইদন শহরের উপকণ্ঠে অবস্থিত মসজিদের পার্কিং এলাকায় লক্ষ্যভেদী এই হামলার ঘটনা ঘটে। বিষয়টি লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এবং আল-জাজিরা জানিয়েছে, মসজিদের পাশে পার্কিংয়ে থাকা একটি গাড়িকে সরাসরি টার্গেট করে ড্রোনটি হামলা চালায়। ইসরায়েলের দাবি, ওই এলাকায় হামাসের একটি প্রশিক্ষণ কেন্দ্রে অবস্থানরত সদস্যদের লক্ষ্য করে এই সামরিক অভিযান পরিচালিত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিখাই আদ্রিয়ি বলেন, “উত্তর সীমান্তে কোনো হুমকি বরদাশত করা হবে না। লেবাননে হামাসের অবস্থান শক্ত করার চেষ্টা প্রতিহত করতে ইসরায়েল কঠোর পদক্ষেপ নিতে থাকবে।”

তবে হামাস ইসরায়েলের দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, শরণার্থী শিবিরে তাদের কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই। তারা এই হামলাকে “নিরীহ ফিলিস্তিনিদের ওপর বর্বর আগ্রাসন এবং লেবাননের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন” হিসেবে আখ্যায়িত করেছে। এর আগে লেবাননের দক্ষিণাঞ্চলের অন্য একটি এলাকায় ইসরায়েলি হামলায় দুইজন নিহত হয়।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি অভিযানের পর লেবাননে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর বেশ কয়েকজন নেতা টার্গেট হয়ে নিহত হয়েছেন। গাজার চলমান যুদ্ধের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত সেখানে নিহত হয়েছেন অন্তত ৬৯ হাজার ৪৮৩ ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয় ১,১৩৯ জন এবং দুই শতাধিক মানুষ জিম্মি হয়।

যুদ্ধ শুরুর পর দিন থেকেই লেবাননের হিজবুল্লাহ, ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ শুরু করে, যার জবাবে ইসরায়েল সীমান্তবর্তী লেবাননে ধারাবাহিক গোলাবর্ষণ ও বিমান হামলা চালায়। এই সংঘাতে ২০২৪ সালের সেপ্টেম্বর নাগাদ পরিস্থিতি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়। এতে লেবাননে চার হাজারের বেশি মানুষ এবং ইসরায়েলে অন্তত ১২৭ জন নিহত হন।

মার্কিন মধ্যস্থতায় নভেম্বর ২০২৪-এ যুদ্ধবিরতি কার্যকর হলেও লেবাননে ইসরায়েলি হামলা থামেনি। যুদ্ধবিরতির পর দেশটিতে ইসরায়েলের আক্রমণে এখন পর্যন্ত ২৭০ জনের বেশি নিহত এবং অন্তত ৮৫০ জন আহত হয়েছে বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

লেবাননের রাজনৈতিক বিশ্লেষক করিম এমিল বিতার আল-জাজিরাকে বলেন, “ইসরায়েল প্রতিদিন যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। লেবানন তাদের দায়িত্ব পালন করেছে । কিন্তু ইসরায়েল সমঝোতার শর্ত মানেনি।” যুদ্ধবিরতি চুক্তি মোতাবেক ২০২৪ সালের ২৬ জানুয়ারির মধ্যে ইসরায়েলের দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের কথা ছিল, যা বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেন তিনি।
সূত্র: আল-জাজিরা

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আওয়ামী লীগকে ‘ফ‍্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে আওয়ামী লীগ সরকারের পতনকে ‘ফ্যাসিস্ট সরকারের অবসান’ বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তবে ভাষণের শুরুতেই...

রাষ্ট্রপতির ভাষণের সময় সংসদে উত্তেজনা, প্রতিবাদ জানিয়ে বিরোধী দলের ওয়াক আউট

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে সংসদ কক্ষে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। বিরোধী দলের সদস্যরা প্রথমে বিক্ষোভ ও প্রতিবাদ জানান...

Related Articles

উপসাগরীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্ত হবে—মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর...

ইরান যুদ্ধ বন্ধে আলোচনার প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে ট্রাম্প প্রশাসন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসান ঘটাতে কূটনৈতিক আলোচনার উদ্যোগ প্রত্যাখ্যান করেছে মার্কিন প্রেসিডেন্ট...

ইরানকে ফাঁসাতে ‘নকল শাহেদ ড্রোন’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছে ইরান।...

ইসরায়েলকে সহায়তার অভিযোগে ইউক্রেনকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ ঘোষণা, হামলার হুঁশিয়ারি ইরানের

ইসরায়েলকে ড্রোন ও সামরিক সহায়তা দেওয়ার অভিযোগে ইউক্রেনকে সরাসরি সামরিক লক্ষ্যবস্তু হিসেবে...