Home জাতীয় অপরাধ পাকিস্তানের নির্দেশে হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এটি কার্যকর হবে না: শুভেন্দু
অপরাধআইন-বিচারআন্তর্জাতিকজাতীয়রাজনীতি

পাকিস্তানের নির্দেশে হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এটি কার্যকর হবে না: শুভেন্দু

Share
Share

পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘোষিত মৃত্যুদণ্ড নিয়ে মন্তব্য করেছেন । তিনি দাবি করেছেন, পাকিস্তানের নির্দেশেই এই রায় দেওয়া হয়েছে এবং এটি কার্যকর হওয়ার সম্ভাবনা নেই।

সোমবার (১৭ নভেম্বর) দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শুভেন্দু বলেন, “এই রায় পাকিস্তানের নির্দেশে হয়েছে। এটি কার্যকর হবে না। শেখ হাসিনা প্রগতিশীল রাজনীতির প্রতিনিধি; তিনি কখনো উগ্রবাদীদের সঙ্গে ছিলেন না।”

রায়ের পর ভারত সরকার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নির্বাসিত হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায় ভারত নজরে রেখেছে। তবে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কি না—এ বিষয়ে আমরা কোনো স্পষ্ট অবস্থান রাখছি না।”

তিনি আরও বলেন, “ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করতে প্রস্তুত।”

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গত বছরের জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি অভিযোগে দণ্ড ঘোষণা করে। এর মধ্যে দুটি অভিযোগে মৃত্যুদণ্ড এবং একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় নিহতদের পরিবারের সদস্য ও আইনজীবীরা আদালতে উপস্থিত ছিলেন। একই দিনে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের কাছে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরত দেওয়ার জন্য বিবৃতি দেয়। বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে দণ্ডিতরা যদি অন্য কোনো দেশে আশ্রয় পান, তা হবে ন্যায়বিচারের প্রতি অবজ্ঞা এবং দুই দেশের সম্পর্কের পরিপন্থী। বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতকে দ্রুত তাদের হস্তান্তর করার আহ্বান জানানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক আহত হয়েছে

মানবতাবিরোধী অপরাধের মামলায় শুনানির জন্য আদালতে নেওয়ার পথে পুলিশের একটি প্রিজনভ্যান দুর্ঘটনার শিকার হয়। এই ঘটনায় ভ্যানে থাকা সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি...

৭ বীরশ্রেষ্ঠের নামে জাতীয় সংসদের গ্যালারির নামকরণ, মূল ফটকের নাম এম এ জি ওসমানী

মহান মুক্তিযুদ্ধের অবিনাশী স্মৃতি এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানাতে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয় সংসদ। সংসদের বিভিন্ন দর্শক গ্যালারিগুলোর নাম...

Related Articles

ফরিদপুরে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে হত্যা

ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নে এক যুবকের কোদালের আঘাতে প্রাণ হারিয়েছেন তার দাদি,...

ঢাকা বার নির্বাচন, চলছে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনের দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায়...

লন্ডনের রাস্তায় দুই ইহুদির উপর ছুরির কোপ! স্টারমারকে নেতানিয়াহুর কড়া হুঁশিয়ারি

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় দুই ইহুদি ব্যক্তির ওপর ভয়াবহ ছুরি...

নেত্রকোনায় প্রকৃতির রোষে কৃষকের স্বপ্নভঙ্গ: ৪০০ হেক্টর বোরো ধান পানির নিচে

এক বছরের কষ্টের ফসল যখন ঘরে তোলার সময়, ঠিক তখনই প্রকৃতির নিষ্ঠুর...