Home জাতীয় অপরাধ ঝিনাইদহে ছেলের হাতুড়ির আঘাতে মায়ের মৃত্যু
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

ঝিনাইদহে ছেলের হাতুড়ির আঘাতে মায়ের মৃত্যু

Share
Share

ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া গ্রামে ছেলের হাতুড়ির আঘাতে বিলকিস বেগম (৪০) নামের এক মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক ছেলে সাকিব হোসেন ওরফে লাদেনকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, নিহত বিলকিস বেগম পেশায় রাজমিস্ত্রী রেজাউল ইসলাম রেজার স্ত্রী। গত ১০ নভেম্বর রাতে তাদের বাড়িতে ভয়াবহ এই সহিংসতার ঘটনা ঘটে। প্রতিবেশী ও স্থানীয় যুবদল নেতা জুলফিক্কার আলী ভুট্টো জানান, সেদিন সন্ধ্যায় ছেলে লাদেন মায়ের কাছে ১০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে হঠাৎ ক্ষুব্ধ হয়ে মায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে।

অভিযোগ অনুযায়ী, লাদেন হাতুড়ি দিয়ে তার মায়ের মাথায় একের পর এক ৮–১০টি আঘাত করে। শুধু তাই নয়, ওড়না দিয়ে মায়ের গলা শক্ত করে পেঁচিয়ে তাকে বাথরুমে আটকে রাখে। বাথরুমে বিলকিসকে অচেতন অবস্থায় ফেলে রেখে বাড়ির বিভিন্ন স্থাপনা ভাঙচুর করতে থাকে সে। শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে এসে মুমূর্ষু অবস্থায় বিলকিসকে উদ্ধার করে।

প্রথমে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু মাথায় গুরুতর আঘাত এবং শ্বাসরোধের জটিলতার কারণে অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। চিকিৎসকদের পরামর্শে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিলকিস বেগম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “মায়ের ওপর এমন নির্মম হামলা চালানোর অভিযোগে ছেলে সাকিব হোসেন লাদেনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত চলছে, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শাহরুখের স্বপ্নপূরণ, যুক্তরাষ্ট্রে আস্ত স্টেডিয়াম কিনলেন

বলিউড অভিনেতা শাহরুখ খানের মালিকানাধীন নাইট রাইডার্স গ্রুপ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করেছে। মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) একটি ম্যাচ দিয়ে...

অফিসে বেঁচে যাওয়া চা-বিস্কুট নেওয়ায় ১৭ বছরের চাকরি হারালেন পিয়ন

ভারতের ঝাড়খণ্ডে অফিস থেকে চা-পাতা ও বিস্কুট বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগে বরখাস্ত হওয়া এক পিয়নকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁর...

Related Articles

‎সুন্দরবনে হরিণ শিকারের অপরাধে চারজন আটক: বন বিভাগের জালে কুখ্যাত শিকারি চক্র

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে হরিণ শিকারের ফাঁদ পাতার সময় চারজন পেশাদার...

সাগর উত্তাল: ইলিশের ভরা মৌসুমে অনিশ্চয়তায় উপকূলের হাজারো জেলে

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া ও উত্তাল ঢেউয়ের কারণে ৫৮ দিনের নিষেধাজ্ঞা...

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, আটক ৫

এমরান হোসেন, জামালপুর জামালপুর পৌর শহরের আমলাপাড়া এলাকায় বিচারক দম্পতির ভাড়া বাসায়...

রহনপুরে দুইশত ষাট লিটার চোলায় মদ আটক

গোমস্তাপুর, চাঁপাই নবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলার রহনপুরে পৌর এলাকায়চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে...