Home আঞ্চলিক ময়মনসিংহে গলাকাটা অবস্থায় বাবা-মেয়ের মরদেহ উদ্ধার
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

ময়মনসিংহে গলাকাটা অবস্থায় বাবা-মেয়ের মরদেহ উদ্ধার

Share
Share

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের আমিরখাকুড়া গ্রামে ঘর থেকে বাবা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত অবস্থায় রতন মিয়ার স্ত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন—রতন মিয়া (৩০) এবং তার সাত বছরের কন্যা নরিয়া আক্তার। রতন ঢাকায় একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

হালুয়াঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. হাফিজুর রহমান জানান, “ভোরের দিকে স্থানীয়রা আমাদের খবর দিলে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি খাটের ওপর রতনের গলাকাটা মরদেহ এবং মেঝেতে মেয়ে নরিয়ার মরদেহ পড়ে আছে। রক্তমাখা একটি চাকু উদ্ধার করা হয়েছে।”

তিনি আরও বলেন, “রতনের স্ত্রীকে জীবিত গলা কাটা অবস্থায় পাওয়া যায়। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, ঘটনাটি পারিবারিক বিরোধের জেরে ঘটতে পারে। তবে এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা—তা নিশ্চিত হতে তদন্ত চলছে।”

স্থানীয়রা জানান, রতন মিয়া ঢাকায় চাকরি করলেও সপ্তাহখানেক আগে গ্রামের বাড়িতে আসেন। পারিবারিক কলহের বিষয়েও প্রতিবেশীরা অবগত ছিলেন বলে জানা গেছে। তবে হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

ভূবনকুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল মালেক বলেন, “ঘটনাটি খুবই মর্মান্তিক। খবর পেয়ে সেখানে গিয়ে দেখি ঘরজুড়ে রক্তের দাগ। কে বা কারা এমন নৃশংস ঘটনা ঘটিয়েছে, তা এখনো কেউ জানে না। পুলিশ তদন্ত শুরু করেছে।” এএসপি হাফিজুর রহমান আরও জানান, নিহত বাবা ও মেয়ের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার গঠন, মুখ্যমন্ত্রী দৌড়ে শুভেন্দু এগিয়ে

পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপি সরকার গঠনের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী শনিবার নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ভারতের প্রধানমন্ত্রী Narendra...

ধর্ষণের শিকার হয়ে ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বা, বৃদ্ধের বিরুদ্ধে মামলা

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ১২ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক বৃদ্ধের বিরুদ্ধে মামলা দায়ের করেছে...

Related Articles

আসামে মাঝারি ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশের উত্তরাঞ্চল

ভারতের আসাম রাজ্যের ধুবরি জেলার বিলাসিপাড়ার ১৩ কিলোমিটার পশ্চিমে শনিবার (৯ মে)...

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ২

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে কলেজছাত্রসহ দুই বাংলাদেশি...

যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে গিয়ে না ফেরার দেশে বুয়েট শিক্ষক আফিফা

যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে গিয়ে প্রাণ হারিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানিসম্পদ কৌশল...

চিকিৎসার জন্য যুক্তরাজ্যের পথে রাষ্ট্রপতি

চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের ফলো-আপ হিসেবে স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...