Home আন্তর্জাতিক ইসলামাবাদে আদালতের বাইরে আত্মঘাতী হামলার দায় স্বীকার করল টিটিপি
আন্তর্জাতিকদুর্ঘটনা

ইসলামাবাদে আদালতের বাইরে আত্মঘাতী হামলার দায় স্বীকার করল টিটিপি

Share
Share

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি আবাসিক এলাকায় জেলা আদালত ভবনের বাইরে মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। উগ্রপন্থী সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়েছে, টিটিপি এক বিবৃতিতে জানিয়েছে- তাদের এই হামলার লক্ষ্য ছিল ‘পাকিস্তানের অনৈসলামিক আইন অনুযায়ী রায় কার্যকর করা বিচারক, আইনজীবী ও সরকারি কর্মকর্তারা।’ সংগঠনটি আরও হুমকি দিয়েছে, দেশটিতে ইসলামী আইন কার্যকর না হওয়া পর্যন্ত এ ধরনের হামলা অব্যাহত থাকবে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, ‘দুপুর ১২টা ৩৯ মিনিটে ইসলামাবাদের জেলা আদালত ভবনের সামনে আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। এখন পর্যন্ত ১২ জন নিহত এবং ২৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।’

হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত আইনজীবী রুস্তম মালিক বলেন, ‘আমি গাড়ি পার্ক করে আদালত কমপ্লেক্সে ঢোকার সময়ই প্রবেশদ্বারের কাছে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনি। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে—লোকজন দৌড়াতে থাকে, গাড়িগুলোতে আগুন ধরে যায়।’

আরেক আইনজীবী মোহাম্মদ শাহজাদ বাট বলেন, ‘বিস্ফোরণটি ছিল ভয়াবহ। আমি গেটের সামনে অন্তত পাঁচজনের মরদেহ পড়ে থাকতে দেখি।’ পাকিস্তানে সাম্প্রতিক মাসগুলোতে টিটিপি-র হামলা বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, আফগান সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা দুর্বল হওয়ায় জঙ্গিগোষ্ঠীটি আবারও সক্রিয় হয়ে উঠছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নারায়ণগঞ্জে মসজিদে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে ‘বিশৃঙ্খলা’

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর কবরস্থান সিটি মসজিদে জুমার নামাজ চলাকালে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এ সময় মসজিদের...

অবশেষে শেষ হলো প্রতীক্ষার প্রহর, সরকার গঠনের পথে বিজয়

তামিলনাড়ুর রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়ে সরকার গঠনের পথে এগিয়ে গেছেন অভিনেতা থালাপতি বিজয়। বিভিন্ন দলের সমর্থন নিয়ে তার দল টিভিকে এখন...

Related Articles

রাশিয়া ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় কিশোরগঞ্জের রিয়াদ রশিদ নিহত

রাশিয়ায় ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় নিহত হয়েছেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মো. রিয়াদ...

সাড়ে ১৩ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে গেল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুদিন ধরে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার...

যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ...

এলিয়েন নিয়ে নাসার তথ্য ফাঁস করলো যুক্তরাষ্ট্র

এলিয়েন নিয়ে নাসার তথ্য ফাঁস, যুক্তরাষ্ট্রে চাঞ্চল্য যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা NASA–কে...