Home জাতীয় অপরাধ গাজীপুরে নিখোঁজ আনাছের মরদেহ উদ্ধার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

গাজীপুরে নিখোঁজ আনাছের মরদেহ উদ্ধার

Share
Share

গাজীপুরের শ্রীপুরে চার দিন আগে নিখোঁজ হওয়া শিশু আনাছ খানের (৪) মরদেহ বাড়ির পাশের খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক দম্পতিকে আটক করে জিজ্ঞাসাবাদে হত্যার ভয়াবহ বর্ণনা পেয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুখানিয়া গ্রামের বাংগালপাড়া বিল থেকে আনাছের মরদেহ উদ্ধার করা হয়। নিহত আনাছ খান স্থানীয় আল আমিন খানের ছেলে। এ ঘটনায় আটক হয়েছেন একই গ্রামের নজরুল ইসলাম (৫০) ও তাঁর স্ত্রী শাহীনুর আক্তার।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (৭ নভেম্বর) সকালে খেলনা সাইকেল নিয়ে প্রতিবেশী নজরুল ইসলামের বাড়িতে খেলতে যায় শিশু আনাছ। সকাল ৯টার পর থেকে সে আর ফিরে আসেনি। পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে, শ্রীপুর থানায় আনাছের দাদা হাসেন আলী খান সাধারণ ডায়েরি (জিডি) করেন।

তদন্তের সময় পুলিশ জানতে পারে, আনাছের খেলনা সাইকেলটি পাওয়া গেছে প্রতিবেশী সাজুর বাড়িতে। সাজুর দাবি, নজরুলের স্ত্রী শাহীনুর সাইকেলটি সেখানে রেখে গেছেন। এরপর থেকেই নজরুল দম্পতি পুলিশের সন্দেহের তালিকায় আসেন। গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি হাসমত আলী জানান, নিখোঁজের পর থেকেই পুলিশ শিশুটির খোঁজে অভিযান চালায় এবং ডিবি পুলিশ সমান্তরালভাবে ছায়া তদন্ত শুরু করে। রোববার (৯ নভেম্বর) রাতে সন্দেহভাজন হিসেবে নজরুল ও শাহীনুরকে আটক করা হয়।

ওসি হাসমত আলী বলেন, “জিজ্ঞাসাবাদে আটক দম্পতি হত্যার বিস্তারিত বর্ণনা দিয়েছেন।” তাদের স্বীকারোক্তি অনুযায়ী, নজরুল ও শাহীনুর শিশুটিকে হত্যার পর একটি প্লাস্টিক বস্তায় ভরে বাড়ির পাশের সেপটিক ট্যাংকিতে লুকিয়ে রাখেন। পরে দুর্গন্ধ ছড়ানোর আশঙ্কায় তারা মরদেহটি ট্যাংকি থেকে বের করে বিলের পানিতে ফেলে দেন।

তদন্ত কর্মকর্তারা জানান, আটক দম্পতি পুলিশের কাছে হত্যার মোটিভ সম্পর্কে স্পষ্ট কিছু বলেননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত বিরোধ বা প্রতিহিংসা থেকেই শিশুটিকে হত্যা করা হতে পারে।

শিশু আনাছের মরদেহ উদ্ধারের খবরে এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। স্থানীয়রা দাবি করেন, হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।চিনাশুখানিয়া গ্রামের এই হত্যাকাণ্ড গাজীপুর অঞ্চলে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। কয়েক মাস ধরেই জেলার বিভিন্ন স্থানে শিশু নিখোঁজের ঘটনাগুলো স্থানীয় প্রশাসনের নজরে এসেছে। ফলে এই ঘটনার পর পুলিশের তৎপরতা আরও বাড়ানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ম্যানচেস্টার বিমানবন্দরে নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি দেওয়া যুবকের সাড়ে তিন বছরের কারাদণ্ড

ম্যানচেস্টার বিমানবন্দরে দুই নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি মারার ঘটনায় মোহাম্মদ ফাহির আমাজ (২১) নামের এক যুবককে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। যুক্তরাজ্যের...

বাবার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, আর্থিক সংকটে রাফিনিয়া

ব্রাজিল জাতীয় ফুটবল দলের উইঙ্গার রাফিনিয়াকে ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। ব্রাজিলের সাংবাদিক লিও দিয়াসের দাবি, দীর্ঘদিন ধরে নিজের বাবার আর্থিক প্রতারণার...

Related Articles

বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিরোধী দলের সংসদ সদস্যদের অনুকূলে ধর্মীয় ও...

মুজিবুর রহমানের পরিবারকে মাত্র ৭০০ টাকা সহায়তা দিলেন নাসির-সারজিস

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত মুজিবুর রহমানের পরিবারের...

জুলাই শহীদের বাবার দ্বিতীয় বিয়ে, অনুদান বন্ধের আবেদন মায়ের

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে একমাত্র ছেলে শেখ শাহরিয়ার বিন মতিনকে হারানোর এক...

আগামী ৫ দিন ভারি বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে

দেশের ছয়টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এটি কিছু...