Home জাতীয় অপরাধ মাদারীপুরে পরকীয়া সম্পর্ক নিয়ে ঝগড়ার জেরে স্ত্রীকে হত্যা
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

মাদারীপুরে পরকীয়া সম্পর্ক নিয়ে ঝগড়ার জেরে স্ত্রীকে হত্যা

Share
Share

মাদারীপুরের রাজৈর উপজেলায় অভিযোগ উঠেছে— পরকীয়া নিয়ে ঝগড়ার জেরে স্ত্রীকে হত্যা করে পালিয়েছেন তৌহিদ বেপারী (৪০) নামের এক ব্যক্তি। নিহত গৃহবধূ মাহফুজা বেগম (৩৫) তিন সন্তানের জননী। উপজেলার মজুমদারকান্দি খালপাড় গ্রামের বেপারি বাড়িতে ঘটনাটি ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) সকালে নিজ বাড়ির পাশে একটি আমগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মাহফুজার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ময়নাতদন্ত শেষে বিকেলে মরদেহটি মাহফুজার বাবার বাড়ি রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের দুর্গাবর্দি গ্রামে দাফন করা হয়। নিহতের পরিবার দাবি করেছে, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা। মাহফুজার ভাই সোবাহান বেপারী বলেন, “তৌহিদের সঙ্গে এক নারীর পরকীয়া সম্পর্ক ছিল। এ নিয়েই প্রায়ই ঝগড়া হতো। আমার বোনকে সে নিয়মিত মারধর করত। রোববার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। পরে খবর পাই, সকালে বোনের মরদেহ গাছে ঝুলছে। আমরা নিশ্চিত, সে-ই হত্যা করে গলায় ফাঁস দিয়েছে।”

তিনি আরও জানান, ঘটনাটি ধামাচাপা দিতে তৌহিদ নাটক সাজিয়ে পালিয়ে গেছে। “আমরা মামলা করব এবং আইনের কাছে ন্যায়বিচার চাই,” বলেন তিনি। স্থানীয়রা জানান, ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী তৌহিদ বেপারী গা-ঢাকা দিয়েছেন। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং পরিবারের অন্যান্য সদস্যরা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অনীহা প্রকাশ করেছেন।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হলেও ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।”

তিনি আরও বলেন, “ময়নাতদন্ত রিপোর্ট পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত তৌহিদ বর্তমানে পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।” বিশেষজ্ঞরা বলছেন, পারিবারিক সহিংসতা ও পরকীয়া সম্পর্ক নিয়ে দ্বন্দ্ব এখন বাংলাদেশের গ্রামীণ সমাজে উদ্বেগজনকভাবে বেড়ে যাচ্ছে। সমাজবিজ্ঞানীরা মনে করেন, সচেতনতা ও কাউন্সেলিংয়ের অভাব, আর্থিক অনিশ্চয়তা এবং সামাজিক কলঙ্কের ভয় অনেককে চরম পদক্ষেপ নিতে প্ররোচিত করে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হার্ভার্ডে পড়ার স্বপ্ন দেখিয়ে লাখ লাখ রুপি আত্মসাৎ, প্রতারণার শিকার হয়ে প্রাণ হারালেন তরুণী

যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ পাওয়ার স্বপ্ন এক মর্মান্তিক ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সাধারণ পরিবারের এই স্বপ্ন পূরণের...

চুরি হওয়া ২ লাখ ৯২ হাজার ডলারের বিলাসবহুল ঘড়ি কুরিয়ারে ফেরত দিল চোর!

জাপানের রাজধানী টোকিওর একটি দোকান থেকে চুরি হওয়া প্রায় ২ লাখ ৯২ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ৩ কোটি টাকা) মূল্যের...

Related Articles

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা সরকারের

গ্রাম পুলিশের বেতন, আনুতোষিক ও যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। একই...

পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও পর্ন সাইটে বিক্রির অভিযোগে ব্যক্তি আটক

নরসিংদীতে পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রির অভিযোগে...

‘ইয়ার্কির ছলে’ দেয়ালে স্লোগান লিখেছে ছাত্রীরা, বলছে স্কুল কর্তৃপক্ষ

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের একটি বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’,...

টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু, আটক ৫

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালীর দুর্গম পাহাড়ে সশস্ত্র মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্য...

;