Home জাতীয় অপরাধ বাগেরহাটে ভাড়া বাড়ি থেকে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

বাগেরহাটে ভাড়া বাড়ি থেকে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার

Share
Share

বাগেরহাট সদর উপজেলায় রনবিজয়পুর গ্রামে ভাড়া বাড়ি থেকে সাদিয়া নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বাড়ির ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাদিয়া চিতলমারী উপজেলার চরবানিয়ারি গ্রামের মোস্তফা শেখের মেয়ে।
তিনি তার দ্বিতীয় স্বামী পারভেজ এর সঙ্গে রনবিজয়পুর গ্রামে ভাড়া থাকতেন।

বাড়ির মালিক শহিদুল ইসলাম জানান, সাদিয়ার স্বামী বলেশ্বর পরিবহনে চাকরি করতেন। কয়েক মাস আগে তারা বাড়িতে ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। শুক্রবার পারভেজ চলে গেলে সাদিয়া একাই ছিলেন। সোমবার রাতে ঘর থেকে দুর্গন্ধ পাওয়া গেলে পুলিশকে খবর দেওয়া হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদ উল হাসান জানান, “বাড়ির মালিক আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে মরদেহ উদ্ধার করি। মরদেহ খাটের উপর চিৎ হয়ে অর্ধগলিত অবস্থায় পড়েছিল। দরজাটি ভেতর থেকে চাপানো ছিল।”

তিনি আরও বলেন, “কিভাবে সাদিয়ার মৃত্যু হয়েছে—হত্যা না আত্মহত্যা—এটি উদঘাটনের জন্য তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাজশাহীতে স্বেচ্ছাসেবক দল নেতার ভাড়া বাসায় যুবক গুলিবিদ্ধ: পিস্তল ও ককটেল উদ্ধার

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী নগরের শাহমখদুম থানার ছায়ানীড় আবাসিক এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা মীর তারেকের ভাড়া নেওয়া একটি বাসায় ফয়সাল বাঁধন (৩০)...

বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুর রহিম (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাঙ্গরা...

Related Articles

দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানির ব্যবস্থা করল বাংলাদেশ সেনাবাহিনী

মো. আমিরুল ইসলাম, খাগড়াছড়ি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সুপেয় বিশুদ্ধ...

রাস্তায় ঘুরে ঘুরে স্যান্ডেল বিক্রি করে জীবিকা চালান হাসেম

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী নগরের সাহেববাজার এলাকায় প্রতিদিনই দেখা মেলে ভ্যানভর্তি...

বুধবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

গাছপালা কর্তন ও বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য খাগড়াছড়ির কয়েকটি এলাকায় আগামীকাল...

সিরাজগঞ্জের সলঙ্গায় ৮৫০ ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ, আটক ১

আবু হানিফ, সিরাজগঞ্জ সিরাজগঞ্জের সলঙ্গায় ৮৫০টি ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ টিপু...