Home আঞ্চলিক সাটুরিয়ায় ডোবা থেকে প্যারালাইজড বৃদ্ধার মরদেহ উদ্ধার
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

সাটুরিয়ায় ডোবা থেকে প্যারালাইজড বৃদ্ধার মরদেহ উদ্ধার

Share
Share

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম ইউনিয়নের পূর্ব বটতলা এলাকায় বাড়ির সামনের ডোবা থেকে লক্ষ্মী রাজবংশী (৯৫) নামে এক প্যারালাইজড বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২০ অক্টোবর) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে সাটুরিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের ছেলে ঝন্টু রাজবংশী জানান, রোববার রাত ১টার দিকে মায়ের ঘরে গিয়ে তাকে না পেয়ে সারারাত খোঁজাখুঁজি করেন। সকালে ডোবার পানিতে মায়ের মরদেহ ভাসতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা জানান, লক্ষ্মী রাজবংশী প্রায় পাঁচ বছর ধরে প্যারালাইজড অবস্থায় ছিলেন এবং হাঁটতে পারতেন না। তাই তার ডোবার কাছে গিয়ে পড়ে যাওয়া অসম্ভব বলে মনে করছেন তারা।

নিহতের বড় মেয়ে কামনা রাজবংশী বলেন, “আমার মা দুই বছর ধরে আমার সঙ্গে টাঙ্গাইলের নাগরপুরে ছিলেন। তিন ভাইয়ের কেউ মায়ের ভরণপোষণ করত না। আট দিন আগে বড় ভাই রঞ্জিত এসে মাকে নিয়ে যায়, আর এখন এমন পরিণতি।” এলাকার বাসিন্দারা বলছেন, বৃদ্ধার মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে বলে তাদের সন্দেহ।

সাটুরিয়া থানার ওসি মো. শাহিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন বলেন, “ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে। দ্রুত মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পিএমখালীতে খাল পুনঃখনন দিয়ে শুরু সফর

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ (কক্সবাজার) এক দিনের সফরে কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকালে ঢাকার হযরত শাহজালাল...

ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ

ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের পৃথক র‍্যালিকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান, রং ছোড়াছুড়ি,...

Related Articles

দুধকুমার নদের ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

মো. হাসান মাহমুদ জয়, কুড়িগ্রাম কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের ভাঙন রোধে স্থায়ী...

মান্দায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ

মো. হারুন অর রশিদ, নওগাঁ নওগাঁর মান্দা উপজেলার ২৩ নম্বর নবগ্রাম সরকারি...

দীর্ঘ প্রতীক্ষার অবসান: বাগেরহাট জেলা হাসপাতালে চালু হলো ১০ শয্যার আইসিইউ সেবা

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাগেরহাট জেলা হাসপাতালে...

মোংলায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটের মোংলা-খুলনা মহাসড়কের দিগরাজ এলাকায় বাস ও...